সংবাদ
সংবাদ

ভারতীয় প্রস্তাব নাকচ, শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

ভারতীয় প্রস্তাব নাকচ, শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
ছ‌বি: সংগৃ‌হিত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিনিময়ে তার মামলার নতুন করে বিচার বা ‘ডি নোভো ট্রায়াল’ করার যে সম্ভাব্য প্রস্তাবের কথা সামনে এসেছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

র‌বিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের প্রচলিত আইন অনুসরণ করেই বিচার সম্পন্ন হয়েছে এবং সেই আইন অনুযায়ীই দণ্ড কার্যকর করা হবে।

​চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, "যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাদের প্রস্তাবিত ‘ডি নোভো ট্রায়াল’ বা নতুন করে বিচারের কোনো সুযোগ আমাদের দেশে নেই।"

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে, তা বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী হয়েছে। কোনো দেশ বা পক্ষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে নতুন করে বিচার করার সুযোগ নেই এবং ট্রাইব্যুনালের দেওয়া রায় অনুযায়ীই পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে।

​সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত কয়েকটি শর্ত বা প্রস্তাব বিবেচনা করতে পারে, যার মধ্যে রয়েছে দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করা, মামলাটির নতুন করে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার করা এবং তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা।

​তবে ট্রাইব্যুনাল আইনের বাধ্যবাধকতা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। কিন্তু শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। ফলে তার আপিল করার আইনগত সুযোগ শেষ হয়ে গেছে বলে মনে করে রাষ্ট্রপক্ষ।"

তিনি দাবি করেন, শেখ হাসিনা বিচার চলাকালে দেশে ফিরে মামলার মোকাবিলা করেননি এবং রায় ঘোষণার পরও নির্ধারিত সময়ে আপিল করেননি; তাই এখন দেশে ফিরলে বিদ্যমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকরের প্রক্রিয়া অনুসরণ করা হবে।

​অন্যদিকে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ করার আইনি সুযোগ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত রয়েছে বলে বিবিসি বাংলার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ কেউ মনে করেন, নির্ধারিত সময় পার হলেও বিশেষ পরিস্থিতিতে বিলম্ব মার্জনার আবেদন এবং সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় ন্যায়বিচার নিশ্চিতের সুযোগ বিবেচনার বিষয় হতে পারে। তবে চিফ প্রসিকিউটর এ ধরনের সুযোগ থাকার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন।

​এর আগে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভারতীয় প্রস্তাব নাকচ, শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত