সংবাদ
সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের কারখানা, চলছে বেচাকেনা

বাকী বিল্লাহ
বাকী বিল্লাহ
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের কারখানা, চলছে বেচাকেনা
অস্ত্রসহ আটক নুরুল আমিন।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার সশস্ত্র সন্ত্রাসীরা অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে। দেশে তৈরি প্রতিটি অস্ত্র ২০ থেকে ৫০ হাজার টাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের কাছে বিক্রি করা হয়। এসব অস্ত্র দিয়ে ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ নানা অপরাধ করা হয়। অন্য জেলার সন্ত্রাসীরাও কম দামে এসব অস্ত্র কিনে আতঙ্ক সৃষ্টি করছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১৪টি দল ক্যাম্পের গোপন আস্তানায় সম্প্রতি অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে। তার দেওয়া তথ্যে অবৈধ অস্ত্র তৈরির ও বিক্রির নানা কাহিনি বেরিয়ে এসেছে। এপিবিএনের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এপিবিএনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মিয়ানমারের সশস্ত্র গ্রুপের প্রশিক্ষণপ্রাপ্ত কিছু সন্ত্রাসী রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে। তাদের সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ আছে। তারা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে গোপন আস্তানায় এলজিসহ অন্যান্য অস্ত্র তৈরি করছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার এখনো মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে। তারা বিভিন্ন স্থান থেকে এলজিসহ অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ করে অস্ত্র তৈরি করে।

কর্মকর্তারা জানান, এসব অস্ত্র বহনযোগ্য ব্যাগে ভরে ক্রেতাদের কাছে ২০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। ছিনতাইকারী, চাঁদাবাজ ও এলাকায় প্রভাব বিস্তার করতে রোহিঙ্গা সন্ত্রাসীরা টাকা দিয়ে অস্ত্র কিনে নিজেদের হেফাজতে রাখে। আবার গুলি সংগ্রহ করা হয় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে। সেই গুলি নানা কৌশলে টাকার বিনিময়ে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন উখিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি রাজধানীর উত্তরার প্রধান কার্যালয়ে জানিয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়, গত ১২ নভেম্বর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্টের আমবাগান এলাকার একটি বাজার থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দেশে তৈরি এলজি নামের অস্ত্রের ছয়টি ব্যারেলসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন শরণার্থী ক্যাম্প-১ ইস্টের আমবাগানে ল্যাপটপের ব্যাগ হাতে সন্দেহজনক এক ব্যক্তিকে দেখে থামার সংকেত দেওয়া হয়। তখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএনের দল তাকে আটক করে। তার ব্যাগ তল্লাশি করে দেশে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেল, এসএস স্টেইনলেস স্টিল পাইপের চারটি কাটা অংশ এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত ছয়টি রেত উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল আমিন। বাবার নাম হালিম। ঠিকানা এফসিএন-১৬০৪১৫, ব্লক-ডি-৫, ক্যাম্প-২ ওয়েস্ট।তার কাছ থেকে উদ্ধার হওয়া প্রতিটি এলজি ব্যারেলের দৈর্ঘ্য ১৪ ইঞ্চি। এ ছাড়া এসএস পাইপের চারটি কাটা অংশ এবং ধাতু ঘষা ও মসৃণ করার ছয়টি সরঞ্জাম জব্দ করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, এলজি তৈরির চক্রে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে অভিযানসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে। আরও তথ্য উদঘাটনে এপিবিএনের দল কাজ করছে।

অভিযোগ রয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা নিজেদের মধ্যে গ্রুপিং, আধিপত্য বিস্তার, ছিনতাইসহ নানা কাজে অস্ত্র ব্যবহার করে। তারা নাফ নদী, উখিয়াসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় নানা অপরাধ সংঘটনের চেষ্টা করছে। সেখানে আধিপত্য নিয়ে প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়ে তারা। ক্যাম্প এলাকায় ১৫টি সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারা সমুদ্রে ডাকাতি, মাদকের রুট নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, অপহরণ ও চাঁদাবাজিতে লিপ্ত।

২০২০ সাল থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্যাম্পগুলোতে ২৫৬টি হত্যাকাণ্ড ঘটেছে। এ সময় ৭২টি মামলায় ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। আধিপত্য বিস্তার, শত্রুতা ও গ্রুপ বিরোধকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধও হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৮ লাখ রোহিঙ্গা রয়েছে। এপিবিএনের একাধিক ব্যাটালিয়ন ক্যাম্প এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এরপরও থামছে না রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ড।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের কারখানা, চলছে বেচাকেনা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত