একগুচ্ছ কবিতা
সোহরাব হাসান
অজ্ঞাতনামা শহিদের জবানবন্দি
জুলাইয়ের মিছিলে তোমাগো লগে আমিও ছিলাম
অদ্য আমার ঠিকানা বেওয়ারিশ লাশের কাতারে।
হেই দিন স্লোগানে মাতাল মিছিলটি মহাসড়কে
বাঁক লইতেই ঠা ঠা গুলির আওয়াজ; আর মিছিলের
শেষ ভাগে থাকা রোগাপটকা যেই ছেলেটি গুলি খাইল, সে আমি।
পাশে থাকা দুইজন রক্তভেজা শরীর হাসপাতালে লইয়া গেলে
ডাক্তার জানতে চাইলেন, নাম কী?
কেউ তো আমারে চেনে না, নাম বলবে কী!
অতঃপর আঞ্জুমান মুফিদুল আমার দাফন-কাফনের ব্যবস্থা করে
নতুন কাপড়, সাবান-লোবানের আয়োজনে ঘাটতি ছিল না
সেই থেকে অজ্ঞাতনামা শহিদের তালিকায় আমি আছি।
এই যে মাসের পর মাস ধইরা সংবিধান, সংস্কার আর
গণতন্ত্রের ভবিষ্যৎ লইয়া বিস্তর বাহাস হইতেছে
একের পর এক কাণ্ডকারখানা ঘটিতেছে দেশে
কবরখানার অন্ধকারেও আমি সব টের পাই।
আমার বাপ-মা জানেন না, তাঁদের সন্তানের নাম
শহীদের মর্যাদাপূর্ণ তালিকায় উঠেছে; তাঁরা জানেন
তাঁদের ছাওয়াল ঢাকায় যাইয়া চিরতরে হারাইয়া গেছে
গুম কমিশনের কাছে জিজ্ঞাসা
মাননীয় গুম কমিশন, আপনারা অনেক চাঞ্চল্যকর
গুমের রহস্য উদ্ঘাটন করেছেন। চারদিকে ধন্য ধন্য পড়েছে
কোন গুমঘরে কাকে কত দিন আটকে রেখেছিল পতিত স্বৈরশাসক
তার অনুপুঙ্খ বর্ণনা দিয়েছেন আপনারা
মাটির গভীর থেকে, নদীর তলদেশ থেকে
গহীন জঙ্গল থেকে লোমহর্ষক সব তথ্য বের করে এনে
দেশবাসীর বাহবা কুড়িয়েছেন। সত্যি আপনাদের তারিফ করতে হয়।
মাননীয় কমিশন, আপনারা কি একটি মেয়ের খোঁজ দিতে পারবেন
’৯৬-এর ১২ জুন যে নির্বাচনের মহা শোরগোলের মধ্যে
বাসা থেকে বেরিয়ে আর ফিরল না; ‘গুম’ হয়ে গেল।
তাঁর নাম কল্পনা— বাবা-মায়ের আদরের কল্পনা চাকমা
এরপর ২৯ বছর কত তদন্ত হলো, কত কর্মকর্তা বদলি হলো
কত জনদরদি সরকার এলো গেলো
কেউ তাঁর খোঁজ দিতে পারল না!
অথচ বাঘাইছড়ির মাটি জানে
বৃক্ষ ও পাহাড় জানে, বনের পাখিরা জানে
কেন অসম্ভব আত্মবিশ্বাসী মেয়েটি ‘নাই’ হয়ে গেল
তাঁর অপরাধ সে পাহাড়ের বঞ্চনার কথা বলতে বলতে
সাহসের প্রতীক হয়ে উঠেছিল; দুর্গম পাহাড়ে উড়িয়েছিল
বিদ্রোহের পতাকা। রাষ্ট্র বিদ্রোহ পছন্দ করে না।
মাননীয় গুম কমিশন, বলবেন কি ছিয়ানব্বইয়ে
গুম হয়ে যাওয়া মেয়েটি এখন কোথায় আছে?
যুদ্ধ হয়নি শেষ
(মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরীকে)
যুদ্ধ হয়নি শেষ। হাত থেকে এখনই কেন
অস্ত্র নামাবে তুমি? বজ্রবিদ্যুতে জেগে ওঠো ফের
বুক টান করে দাঁড়াও
মাথা থেকে খুলো না শিরস্ত্রাণ।
আগুন চোখে তাকাও; দেখবে শত্রুরা
লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে।
যারা একাত্তরে বিজয়ীর বেশে ফিরেছে স্বদেশে
তারা কখনো হারে না। লাখো শহীদের কাছে
দেওয়া অঙ্গীকার তুমি কী করে ভুলে যাবে?
যুদ্ধ হয়নি শেষ। তোমার হাতে এখনো বারুদের গন্ধ
তোমার চোখে এখনো শত্রু হননের তৃষ্ণা
বিবর্ণ হয়ে যাওয়া তোমার যুদ্ধের পোশাক
সে তো একপ্রস্থ ছিন্ন বস্ত্র নয়,
লালসূর্যখচিত আমাদের উজ্জ্বল পতাকা।
যুদ্ধ হয়নি শেষ। যেখানে পা রাখবে তুমি
সেখানেই ছোপ ছোপ রক্তের দাগ
যেখানে কান পাতবে, সেখানে শুনবে
অগণন স্বজনের কান্না।
যুদ্ধ হয়নি শেষ। ক্ষান্ত করো না পথ চলা।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন