চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকা জোড় পুকুরপাড়ের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লুৎফুর নাহার (৬৫) নামের এক বৃদ্ধার হাত বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে ‘নাজিরা কমপ্লেক্স’ নামের ওই ভবনের সপ্তম তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাত্র ১৮ দিন আগে তিনি ওই ভবনের একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন। তার এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। একমাত্র ছেলে বর্তমানে জাপান প্রবাসী।
পরিবারের সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্বজনরা। মায়ের রক্তাক্ত মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার মেয়েরা। এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো শহর এলাকায় গভীর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিহত লুৎফুর নাহারের স্বামীর নাম মৃত জয়নাল আবেদীন। তার মূল গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ঢালীরঘাট এলাকায়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের মেয়ে নাহিদা খান গ্রামের বাড়িতে থাকলেও মায়ের নিয়মিত খোঁজখবর রাখতেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, “আমি সারাক্ষণ মাকে সিসি ক্যামেরার মতো নজরে রাখতাম। আজ সন্ধ্যার পর থেকে মায়ের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে বাসার দারোয়ানকে ফোন করে মায়ের খোঁজ নিতে বলি।”
তিনি আরও জানান, দারোয়ান ফোনে লাইনে থেকেই ফ্ল্যাটের সামনে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজার লক ঘুরিয়ে দেখতে পান সেটি খোলা রয়েছে। ভেতরে প্রবেশ করেই তিনি মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। আনুমানিক রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা জানাজানি হয়।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) খায়রুল কবীর এবং চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
এদিকে এ হত্যাকাণ্ডের পেছনের কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে। কেউ কেউ ধারণা করছেন, ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ফ্ল্যাট থেকে কোনো মালামাল লুট হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে ঘটনার পেছনে ডাকাতি, পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো রহস্য রয়েছে—তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, ‘পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন