কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজ ১৯ নভেম্বরের সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত দেশের অন্তত ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এসব ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন বিএনপির নেতা ও একজন বাসের হেলপার।
সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই নেতা নিহত হন। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষকদলের এক নেতা নিহত হন। নিহত রাজু মোল্লা (৩৪) ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। একই সঙ্গে হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বুধবার ভোর ৪টার দিকে বাহক পরিবহন ও লিসা পরিবহন নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারী (হেলপার) সিয়াম (২৫) দগ্ধ হয়ে মারা যান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে। ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি বিবেচনায় রাজধানীসহ সারা দেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা।
যেসব জেলায় নাশকতা
নাশকতার ঘটনা ঘটেছে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ ২১ জেলায়। এসব জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিয়েছেন এবং একটি বেসরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে শহরের বিভিন্ন সড়কে এই সহিংসতা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন দিক থেকে আসা বহরগুলো লঞ্চঘাট এলাকায় জড়ো হয় এবং সেখানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে নানা স্লোগান দেওয়া হয়।
এদিকে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন ‘আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ হামলা চালানো হয়। নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে হামলাকারীরা ফেসবুক লাইভে এসে পাঁচতলা ভবনটির নিচতলার প্যাথলজি, রিসেপশন ও সংসদ সদস্যের ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করে এবং আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। হামলার সময় হাসপাতালে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে হাসপাতালে প্রসূতি মা, সদ্য সিজার হওয়া রোগী ও নবজাতকসহ অনেক রোগী চিকিৎসাধীন ছিলেন, যাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বজনরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালের পাশের একটি ভবনে ভাড়া থাকেন এমপি কে এম বাবর। বর্তমানে ওই বাড়িতে কেউ নেই।
কুমিল্লা : কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট ও মুন্সেফবাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বাহারের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
রাজশাহী : রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গভীর রাতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন। তবে আগুনে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুড়ে গেছে শাখাটির সামনের ডিজিটাল সাইনবোর্ড। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
খুলনা : খুলনায় রাতের আঁধারে মুদি দোকান ও ওয়াজেদ নগর যুব উন্নয়ন সংঘ নামের দুটি প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে মুদি দোকানির চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর লবণচর থানার ওয়াজেদ নগরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রহস্যজনক এ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে লবণচরা থানা পুলিশ।
এ ছাড়া নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন স্বল্প সময়ের মধ্যে ঢাকা-খুলনাসহ চট্টগ্রাম-কক্সবাজার যাতায়াতকারী যাত্রীরা। গোপালগঞ্জ হয়ে বরিশালেও কোনো বাস চলাচল করছে না। ফলে অনেকেই খুলনার বাস টার্মিনালসহ বিভিন্ন পয়েন্টের কাউন্টারে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।
খুলনা জেলা জজ আদালত ভবনের নিচতলায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া খুলনা মহানগরীর রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার মাগরিবের আজানের সময় এ হামলা হয়। এ সময় তারা ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়।
চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, রাত পৌনে ৩টার দিকে দুই-তিনজন ব্যক্তি বাড়ির সামনে জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে বক্সের জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়াতে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হননি। তবে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির পাশের এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক রাউন্ড গুলির শব্দ শোনার দাবিও করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাটোর : নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৪ মাথা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নয়ন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ার উপজেলায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখা ও দেলদুয়ার উপজেলা শাখায় এ ঘটনা ঘটে। তবে দুটি শাখায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
যশোর : যশোরে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের চারটি শাখায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একের পর এক দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও হামলায় শাখাগুলোর তেমন ক্ষয়ক্ষতি না হলেও এসব ঘটনায় আতঙ্কিত হচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তবে এসব ঘটনায় একটি মামলাও করেনি কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে সব কেন্দ্রে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। সর্বশেষ মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে যশোরের বাঘারপাড়ার নারকেলবাড়িয়া কেন্দ্রে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গ্রামীণ ব্যাংকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা। ব্যাংকটিতে থাকা কর্মচারীরা তাৎক্ষণিক টের পেলে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।
নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টির পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কার্যালয় ও দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে।
এ ছাড়া নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে বারহাট্টার অতিথপুর রেলস্টেশনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন দেওয়ার দৃশ্যের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন প্যান্ট পরা এক যুবক। আগুন জ্বালানোর পরপরই দ্রুত সেখান থেকে চলে যান তিনি। অপর একটি ৪১ সেকেন্ডের ভিডিওতে অতিথপুর রেলস্টেশনে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। দুটি স্থানের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
বগুড়া : বগুড়া মহানগরীর মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সদর উপজেলা পরিষদের সামনে আসে। এ সময় তাদের একজন সদর উপজেলা পরিষদ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এরপরই মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
রংপুর : রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে নগরীর পর্যটনপাড়া এলাকায় একটি মিনিবাসে এবং বেলা ২টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়। পরপর দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর রংপুর-ঢাকা ও রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস চলাচল কমে গেছে।
গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি জাকিরুল হাসান জিকুর নেতৃত্বে মশাল মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার রাতে শ্রীপুর-কাপাসিয়া সড়কে এ মিছিল বের করা হয়।
১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সূত্রের দাবি, এ কর্মসূচিকে ঘিরে যানবাহন, সরকারি স্থাপনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এমনকি পোশাকশ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কাও করছেন গোয়েন্দারা। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, পরিবহনকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন