চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার ওই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় হঠাৎ বাড়িটির নিচতলার পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান তারা। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কে বা কারা এতে জড়িত তা নিশ্চিত করতে তদন্ত করছে পুলিশ।
ভবনটির নিচতলায় কেউ না থাকলেও দ্বিতীয় ও তৃতীয় তলায় ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
এদিকে চট্টগ্রাম মহানগরসহ জেলার পাঁচ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য জরুরি ভিত্তিতে ১৬টি ছাদযুক্ত যানবাহন চেয়েছে বিজিবি।
গতকাল বুধবার চট্টগ্রাম ব্যাটালিয়ন, ৮ বিজিবি থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে পাঠানো এক চিঠিতে এসব যানবাহন চাওয়া হয়।
চিঠির তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর এবং জেলার সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এসব এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার এবং বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, প্রতি গাড়িতে ১০ জন সদস্য পরিবহনে সক্ষম এমন ১৬টি ছাদযুক্ত যানবাহন জরুরি ভিত্তিতে চট্টগ্রাম ব্যাটালিয়নের ৮ বিজিবি'র প্রশিক্ষণ মাঠে পাঠাতে অনুরোধ করা হয়। যানবাহনগুলো পাওয়া সাপেক্ষে দ্রুতই ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা সম্ভব হবে।
চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার ১৮ নভেম্বরের দুটি স্মারকের উল্লেখ করা হয়েছে। এর অনুলিপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়ন সদর দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন