সংবাদ
সংবাদ

স্মরণ

বহুমাত্রিক পূরবী বসুর নিঃশব্দ বিদায়

মোহাম্মদ ইরফান
মোহাম্মদ ইরফান
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

বহুমাত্রিক পূরবী বসুর নিঃশব্দ বিদায়
পূরবী বসু / জন্ম: ২১ সেপ্টেম্বর ১৯৪৯; মৃত্যু ১৪ নভেম্বর ২০২৬

সাহিত্যিক, বিজ্ঞানী, সংগঠক পূরবী বসুর প্রয়াণে একজন প্রাণের বন্ধুকে হারালেন এমন লোকের সংখ্যা অনেক। ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক কষ্টের এই প্রস্থান। বয়সে আমার চেয়ে অনেকটাই বড় পূরবীদি। সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্মেরই বোধ করি। তবে আমাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের। এই বন্ধুত্ব যতটা না হার্দিক, তার চেয়ে অনেক বেশি বুদ্ধিবৃত্তিক, কার্মিক। পূরবীদির বিশাল কর্মযজ্ঞে শামিল হতে পারাটা আমার জন্য ছিল সৌভাগ্যের, আনন্দের। অম্লমধুর স্মৃতি আর নানান টানাপোড়েন সত্ত্বেও তাঁর প্রতি শ্রদ্ধাবোধটুকু যে টলেনি আমাদের অনেকেরই তার বড় কারণ পূরবীদি যা কিছু করে গেছেন— লেখালেখি, গবেষণা, সাহিত্য ঘিরে আড্ডা-উৎসব-সমাবেশের আয়োজন— সে-সবই তিনি করে গেছেন কোনো রকম লেন-দেনের কথা না ভেবে, সমাজের সবার প্রয়োজনে। এই বিশাল কর্মযজ্ঞের একটি নিদর্শন সাহিত্য পত্রিকা ‘হৃদবাংলা’র নামানুকরণে আরো একটি সমস্তপদ তৈরি করা যায় আজ তাই। ‘হৃদপূরবী’ নামের এই তৎপুরুষ আমাদের মনে করিয়ে দেবে পুরুষতান্ত্রিকতার সোচ্চার প্রতিবাদ জীবনব্যাপী জারি রেখেও পুরুষের ভিড়ে নিজের জায়গা করে নেয়া পূরবীদি আছেন আমাদের হৃদয়েই।

অনেকের মাঝে অন্যতম হবার জন্য যতটুকু কর্ম, অর্জন দরকার তার চেয়ে অনেক বেশিই করে গেছেন পূরবী বসু। রেখেও গেছেন অনেক— প্রায় শ’খানেক ছোটগল্প, বেশ কিছু কবিতা, একটি উপন্যাস আর বেশ কিছু প্রবন্ধ। পূরবী বসুর সাহিত্য সাধনা, নারীবাদী জীবন-দর্শন আর প্রতিবাদী চেতনা প্রভাবিত করেছে দেশ-বিদেশের একগুচ্ছ বাঙালি লেখক-কবিদের— পূরবী বসুর সাংগঠনিক দক্ষতায় যারা নিয়মিত সমবেত হয়েছেন সাহিত্য ঘিরে আড্ডা-উৎসব-সমাবেশে। সাহিত্যাঙ্গনে পূরবী বসুর যে পরিচিতি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশ-বিদেশের নানান পুরস্কারে ভূষিত হওয়ার মতো সৃষ্টিশীলতার যে পথটিতে তিনি হেঁটেছেন স্বচ্ছন্দে, জীবনের শুরুতে জীবিকা অর্জনের পন্থা হিসেবে বেছে নেননি সেটি তিনি। সম্পূর্ণ বিপরীতে কঠিন কঠোর বিজ্ঞানের সাধনায় মেতে ছিলেন বরং তিনি জীবনের একটি বড় অংশে। 

ষাটের দশকের নারীবিরল বিজ্ঞান অনুষদের তুখোড় শিক্ষার্থী বাবা-মায়ের আদরের জয়ন্তীর সাফল্যের ফসল “ধলেশ্বরী মিসিসিপি” হয়ে মিশে আছে দেশ-বিদেশের জনকল্যাণের স্রোতে। মুন্সীগঞ্জের জনপ্রিয় চিকিৎসক ডাক্তার তরণীরঞ্জন বসুর কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধতত্ত্ব বিভাগের প্রথম দিকের ছাত্রীদের একজন। বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, নিউট্রিশান সায়েন্সের মতো জটিল বিষয় নিয়ে পড়াশোনা করতে দেশ ছেড়ে সুদূর আমেরিকায় এসেছেন। মাস্টার্স করেছেন পেন্সিলভানিয়ায়, পিএইচডি ইউনিভার্সিটি অব মিজৌরির কলাম্বিয়া ক্যাম্পাসে আর পোস্ট-ডক আলাবামায়। অ্যাডেনোসাইন রিসেপটরের দুরূহ বায়োকেমিস্ট্রি নিয়ে গবেষণা করার পর কাজ করেছেন কর্পোরেট সেক্টর, একাডেমিয়া, হেলথকেয়ার সব জায়গাতেই— ফাইজার, স্লোন-কেটারিং ক্যান্সার গবেষণা কেন্দ্র, কর্নেল বিশ্ববিদ্যালয়ের মতো নামী প্রতিষ্ঠানে। “বৈজ্ঞানিক গবেষণায় নিজ অবদানের ধারাবাহিকতা বজায় রেখেছেন পূরবী বসু মরণোত্তরকালেও। দিদির ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ চিকিৎসা শাস্ত্রের গবেষণায় ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।” 

বাংলাদেশের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য একাধিকবার সাড়া দিয়েছেন দেশের ডাকে। কাজ করেছেন গণস্বাস্থ্য, ব্র্যাক, বেক্সিমকো প্রমুখ ঔষধ শিল্প ও জনস্বাস্থ্যের পথিকৃৎ প্রতিষ্ঠানে। একাডেমিক গবেষণা আর পেশাদার জীবনের এই হাজার ব্যস্ততার মাঝেও জন্মদাত্রী মায়ের মমতায় মানুষ করেছেন পুত্রকন্যাদের। জয়ীশা আর দীপনকে অপত্য স্নেহের পাশাপাশি নিজেদের জীবনদর্শনে উদ্বুদ্ধ করেছেন পূরবীদি আর জ্যোতিদা, ষাটের দশকের বাংলা গল্পে বিমূর্ত আধুনিকতার নূতন ধারার প্রবর্তক কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। 

পূরবী বসু ও জ্যোতিপ্রকাশ দত্তের দাম্পত্যজীবন দীর্ঘ, বর্ণাঢ্য। “আমাদের যৌথ জীবন” নামের স্মৃতিগদ্যে পূরবী বসু বর্ণনা করেছেন জ্যোতিদার প্রথম গ্রন্থ “কুয়াশা” পড়ে অজানা অচেনা রোমাঞ্চ লেখক জ্যোতিপ্রকাশ দত্তের বিষয়ে কিশোরী মনে জেগে ওঠা ঔৎসুক্য কী করে শেষ পর্যন্ত পরিচয়-প্রণয়ে রূপ নেয়। জ্যোতিদা ততদিনে “নতুন আঙ্গিকে আশ্চর্য সব গল্প সৃষ্টি করে” বাংলার সাহিত্য জগতের পরিচিত মুখ। পড়াশোনার জন্য একসাথে যুক্তরাষ্ট্রে চলে আসেন দুজনই— জ্যোতিদা সাংবাদিকতায়, পূরবীদি প্রাণরসায়নে। মুক্তিযুদ্ধের সময় প্রবাসে বাংলাদেশপন্থী আন্দোলন গড়ে তোলায় সক্রিয় ছিলেন দুজনই। অংশ নিয়েছেন আমেরিকার বাল্টিমোর পোতাশ্রয়ে পাকিস্তানি সেনাদের জন্য অস্ত্রবাহী যুদ্ধজাহাজ আটকে দেয়ার লক্ষ্যে কোয়েকারদের দুঃসাহসিক প্রচেষ্টার সমর্থন যোগানো অভিবাসী বাঙালিদের মিছিলে।

অভিবাসী বাঙালিদের জন্য, বলা যায় বাংলা সাহিত্যের জন্য, যে কাজটি দীর্ঘদিন ধরে নানান জায়গায় নিরলসভাবে করে গেছেন পূরবী বসু ও জ্যোতিপ্রকাশ দত্ত, আরো অনেক অভিবাসী বাঙালি লেখক কবিদের সাথে মিলে, সে কাজটি কতটা প্রয়োজনীয় সেটি নিয়ে সন্দিহান ছিলেন এই যৌথ প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের কেউ কেউও। মাসিক সাহিত্যসভা, সাহিত্য বিষয়ে নিয়মিত আড্ডা, কিংবা বছর বছর সাহিত্যিকদের এক ছাদের নিচে সমবেত হয়ে নিজেদের লেখালেখি তথা দেশ-বিদেশের সাহিত্য নিয়ে আলাপের যে যৌথতা অনুশীলনের সমন্বয়ে প্রচুর সময় দিয়েছিলেন পূরবী বসু, সেটি নিয়ে সংশয়ের কতকটা ছিল যৌক্তিক। লেখালেখির কাজটি যেহেতু মূলত ব্যক্তিগত প্রয়াস, লেখকদের অনেকেই নিভৃতি প্রিয়, দল বেঁধে সাহিত্য আড্ডা দিতে গিয়ে লেখকের ব্যক্তিগত পরিসর সংকুচিত হবে কিনা এমন প্রশ্ন এসেছে। পূরবী বসু এসব দ্বিধাকে অমূলক বলে উড়িয়ে দেননি, আবার “সঙ্কটের কল্পনাতে... ম্রিয়মাণ” হয়েও থাকেননি। তাঁর যুক্তি ছিল পারস্পরিক লেখা পাঠ ও পাঠ নিয়ে আলোচনার এই সাহিত্য আড্ডা প্রতিষ্ঠিত লেখকদের একে অপরকে মূল্যায়ন (ঢ়ববৎ মৎড়ঁঢ় াবঃঃরহম) করার সুযোগ দেবে, উদীয়মান লেখককে লেখালেখি বিষয়ে সহকর্মীদের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ দেবে, সর্বোপরি লেখালেখিতে নিয়োজিত থাকার উদ্দীপনা যোগাবে নিয়মিত-অনিয়মিত সব লেখকদেরই।   

দীপেশ চক্রবর্তী তার বিখ্যাত “আড্ডা, ক্যালকাটা: ডুয়েলিং ইন মডার্নিটি” প্রবন্ধে বাঙালি আড্ডা চরিত্র সম্পর্কে নীরদ চৌধুরী আর বুদ্ধদেব বসুর যে দুই বিপরীতমুখী মূল্যায়ন উপস্থাপন করেছেন পূরবীদির জনপ্রিয় করে তোলা সাহিত্য আড্ডা সেদিক থেকে দ্বিতীয়টিতেই পড়ে। আড্ডার আলসেমি নয় বরং উন্মুক্ত অথচ সুশৃঙ্খল সাহিত্য আলোচনায় লেখকবৃন্দ ঋদ্ধ করেছেন নিজেদের এসব আড্ডায়। পূরবীদি এ ধরনের আড্ডার উদ্ভাবক হিসেবে দাবি করেননি কখনো নিজেকে, বরং কলোরাডো থেকে প্রকাশিত “অ্যাস্পেন” সাহিত্য পত্রিকায় ছাপানো একটি লেখায় এ ধরনের আড্ডার পরম্পরা দেখিয়েছেন আধুনিক বাংলা সাহিত্যের সূচনালগ্নের সাহিত্য বিষয়ক বৈঠকের নানান উদাহরণ সহযোগে। এ ধরনের নিয়মিত সৃজনশীল, গঠনমূলক আড্ডা দেশ-বিদেশের বাঙালি সমাজে নিত্য দৃশ্যমান আজকাল— সাহিত্যই নয় কেবল, বিজ্ঞান, পরিবেশ, সমাজকর্মসহ নানান কাজে। এসব আড্ডার ধারাবাহিকতায় সাহিত্যভিত্তিক নানান বার্ষিক সমাবেশের আয়োজনও করতেন পূরবীদি। নিউইয়র্ক ভিত্তিক বাংলা বইমেলার প্রতিষ্ঠালগ্ন থেকেই এর উদ্যোক্তাদের অন্যতম ছিলেন পূরবী বসু। এই ধারাবাহিকতায় একসময় প্রতিষ্ঠা করেছিলেন উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ। দু’হাজার আঠারো থেকে দু’হাজার তেইশ সালে অনুষ্ঠিত এ সংগঠনের পাঁচ পাঁচটি সমাবেশের অনেক কিছুই নিজ হাতে সামলেছেন পূরবীদি। 

পূরবী বসুর এসব সাহিত্যভিত্তিক জমায়েতে নানান মাপের লেখকরাই যে কেবল মিলেমিশে যেতে পেরেছিলেন তাই শুধু নয়, দিদির সযত্ন প্রয়াস, সুতীক্ষ্ণ দৃষ্টি ছিল নানা বয়সের, নানা ধর্মের, নানা দেশের, নারী-পুরুষ নির্বিশেষে সবার অংশগ্রহণে লেখার চর্চাটি যাতে একটি সার্বজনীন ব্যাপার হয়ে দাঁড়ায়। দিদির ডেনভারের বাসার এক সাহিত্য আড্ডায় আট বছরের শিশু আর অশীতিপর প্রতিষ্ঠিত লেখকের লেখা নিয়ে আলোচনা চলেছে সমান তালে। সবচেয়ে মজার ব্যাপার লেখার ধরন অনুযায়ী পঠিত লেখার জন্য যুক্তিসঙ্গত সীমা বেঁধে দেয়া হলেও আলোচনার ক্ষেত্রে বাঁধাধরা কোন সময় থাকে না এসব আড্ডায়। শর্ত কেবল একটিই পাঠ করতে হবে নিজের লেখা, প্রত্যাশা কেবল পারস্পরিক সম্মানবোধ বজায় রাখা, লেখক নয় লেখার মধ্যে আলোচনাকে নিবদ্ধ রাখা। লেখা নিয়ে আলোচনার সূত্রে নীরেন্দ্রনাথ থেকে নিৎশে, রবি ঠাকুর কিংবা আরএলএস, দর্শন কিংবা বিজ্ঞান ঘুরে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেছে এসব আড্ডায়। মুক্ত চিন্তা, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সাহিত্য পাঠ, সংস্কৃতি চর্চা ইত্যাকার নানান যেসব মূল্যবান সমাজিক আন্দোলন হয়েছে আমাদের দেশে নানান যুগে নানান সময়ে— পূরবী বসু প্রমুখের প্রদর্শিত সাহিত্য আড্ডার ফলাফল তার চেয়েও অনেক বেশি তাৎপর্যের। অনেক লোকের বই পড়ার অভ্যাস সমাজে জ্ঞান চর্চা, জ্ঞান বিস্তারের প্রথম ধাপ। আর এই পাঠকদের অনেকেই যখন নিজের চিন্তাটুকু লিখে প্রকাশ করার ক্ষমতা অর্জন করে, সমাজের তখন উত্তরণ ঘটে জ্ঞান সৃজনের পর্যায়ে। পূরবী বসু জ্ঞানভিত্তিক সমাজে উত্তরণের সেই বৈপ্লবিক যাত্রার অগ্রপথিকদের একজন।  

মানুষ আর মনুষ্য সমাজই কেবল নয় পূরবী বসুর ভালবাসা, ভালোলাগার তালিকায় ছিল প্রাণ-প্রকৃতি-প্রজাতির নানান বৈচিত্র্য। ছোট্ট কুকুরছানা বোবলকে সন্তানসম মমতায় বড় করেছেন, বিদায় দিয়েছেন গভীর দুঃখে। ডেনভারে বাড়ির পেছনের গোলাপ বাগানের প্রতিটি গোলাপের কথা বলে যেতেন গভীর মমতায়। আর গাছপালা লতাগুল্ম সম্পর্কে তাঁর যে গভীর জ্ঞান তার পরিচয় পেলে বোঝার উপায় নেই পূরবী বসু উদ্ভিদবিদ্যা পড়েছেন না প্রাণরসায়ন। 

এ সব পরিচয় ছাপিয়ে পূরবী বসুকে যা বাঁচিয়ে রাখবে সেটি তাঁর সৃষ্টি, তাঁর সাহিত্যকর্ম। পারিবারিক সূত্রে যতটুকু জেনেছি পূরবী বসুর লেখালেখির শুরুটা অল্প বয়সে। স্কুল-কলেজ পাড়া মহল্লার প্রকাশনায় ছেপেছেনও লেখা। জীবনের শেষদিকে এসে কাব্যসৃষ্টিতে কিছুটা মনোযোগ দিলেও পূরবী বসুর সাহিত্যিক জীবনের বড় অংশজুড়ে আছে গদ্য-ফিকশন, নন-ফিকশন দু-ধরনেরই। ছোটগল্প লিখেছেন প্রায় শ’খানেক, প্রবন্ধ আরো অনেক বেশি। গল্প, প্রবন্ধ, কাব্যগ্রন্থ মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় চল্লিশটি। বাংলা একাডেমিসহ স্বনামধন্য আরো অনেক সাহিত্য পুরস্কারে স্বীকৃতি মিলেছে পূরবী বসুর লেখার মান, লেখনী শক্তির। তাঁর বহুল আলোচিত গল্প ‘অরন্ধন’ পুরুষতান্ত্রিক সমাজে নারীর স্বকীয় স্বাধীন চিন্তা উঠে এসেছে পুরান আর জীবনের সহজাত মিশ্রণে। অরন্ধনের রাধা আরিস্টফেনিসের লিসিস্ট্রাটার চেয়েও শক্তিশালী— একাই দাঁড়ায় সে অন্যায়ের বিরুদ্ধে, নীরব দৃঢ়তায়, প্রচলনকে অস্বীকার না করেই পথ দেখায় প্রাগ্রসরের। এ ধরনের আরো অনেক গল্পের নাম করা যাবে। সাধারণ লোকের প্রাত্যহিক জীবনের বর্ণনার মধ্য দিয়ে সামাজিক অসঙ্গতি, দ্বান্দিকতার সূক্ষ্ম চিত্র ফুটিয়ে তুলেছেন সাদামাটা ভাষায়। যে ভাষা আমরা সবাই বুঝি, নিত্যকাজে ব্যবহার করি পূরবী বসুর গল্প সে ভাষাতেই বলা। মানুষের গল্প মানুষের কানে দেয়ার জন্য নতুন ধরনের ভাষা আবিষ্কারের চেষ্টা না করে গল্প বলায় মন দিয়েছেন বলেই হয়তো পূরবী বসুর গল্প এতটা হৃদয়গ্রাহী। নিরীক্ষা যে পূরবী বসু করেননি তা কিন্তু নয়। তথ্য উপাত্ত সন্নিবেশ করে বৈজ্ঞানিক প্রপঞ্চ প্রমাণের ঢঙে গল্প লিখেছেন।  ধর্ম-পুরাণের অসঙ্গতি-শক্তি দুটোই এসেছে তাঁর গল্পে। নারীবাদী নানান প্রস্তাবকে উপজীব্য করেছেন অনেক গল্পে।

নারীবাদ বড় জায়গা জুড়ে আছে পূরবী বসুর প্রবন্ধ গ্রন্থগুলোতেও। পূরবী বসুর নারীবাদের প্রকাশভঙ্গিতে প্রতিবাদের চেয়েও প্রামাণিক ভিত্তির জায়গাটি বেশি। এর পেছনের কারণ হয়তোবা তাঁর গবেষণা প্রশিক্ষণ, তথ্য-উপাত্তে প্রতীতি। প্রাচ্য-প্রতীচ্য, পুরাণ-প্রাচীন, একাল-সেকালের নারীদের জীবনকে লিপিবদ্ধ করেছেন পূরবী বসু একাধিকবার, নানান ছাঁচে, নানান ধাঁচে। নারীশক্তির এসব কাহিনি সমসাময়িক নারীবাদীদের জন্য তথ্যের আকর হিসেবে কাজ করবে অনেকদিন। লেখক তথা সচেতন জনগোষ্ঠীর মনোজগতকে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রবাদ প্রবচন বারোমাস্যার গূঢ়ার্থ উন্মোচন হোক কিংবা দুই বাংলার মাঝে সাংস্কৃতিক সম্প্রীতির সেতুবন্ধ হিসেবে নিত্য জীবনের কথামালার সংকলনই হোক— পূরবী বসুর প্রতিভা আর আন্তরিকতার ছোঁয়া লেগে আছে সব ক্ষেত্রেই।

কবিতা যে বেশ পড়তেন তিনি সেটি বোঝা যায় তাঁর অনেক গল্পের শিরোনামে, শরীরে। নিজে কবিতা লিখেননি খুব বেশি। জীবন সায়াহ্নে ছোট্ট যে কাব্য-পুস্তিকাটি প্রকাশিত হয়েছিল ‘সইতে নারি কইতে পারি’ নামে সেটিতে তার মনোজগতের নানান ভাবনাকে তুলে ধরছেন পদাবলি, মঙ্গলকাব্য বারোমাস্যার ঢঙে। ভাবের দিক থেকে আধুনিক, প্রতীক বিচারে অভিনব একাধিক কবিতা আছে এ কাব্যগ্রন্থে। বিজ্ঞানী পূরবী বসু এমনই এক কবিতায় বেঁচে থাকার রোমাঞ্চের অনুভূতির প্রতীক হিসেবে বেছে নিয়েছেন হেলথ সায়েন্সের এক সার্বজনীন উপাত্তকে—

এখনো যে দুর্দান্ত বেঁচে আছি।

টগবগে উষ্ণ রক্ত শরীরে

পুরোপুরি ফারেনহাইট নাইনটি এইট।

পূরবী বসুর চিন্তা, কর্ম দূর ভবিষ্যতেও বেঁচে থাকবে আমাদের মগজের একশ’ এক ফারেনহাইটে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বহুমাত্রিক পূরবী বসুর নিঃশব্দ বিদায়

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত