রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে তাকে ঢাকা থেকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় নিয়ে আসা হয়। এ সময় তাকে বিমর্ষ দেখাচ্ছিল। তবে তাকে কারও সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।
রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল ওয়াদুদ আলম জানান, বাবলু থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে এসেছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে সড়কপথে রংপুরে নিয়ে আসে।
ওসি জানান, মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় তিনটি মামলা রয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এই তিনটি মামলা হয় তার বিরুদ্ধে। একটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। দুটি মামলা এখনো তদন্তাধীন রয়েছে। তিনি ৫ আগস্টের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে চালান দেওয়া হবে বলে ওসি জানান।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন