২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর উপকূলীয় জনপদে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তার ক্ষত এখনো শুকায়নি। সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও দক্ষিণাঞ্চলের বহু এলাকায় টেকসই বেড়িবাঁধ গড়ে ওঠেনি। পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার আমতলী ও তালতলী এবং পিরোজপুরের নদীতীরবর্তী এলাকার মানুষ এখনো জোয়ার, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকিতে বসবাস করছেন। রাঙ্গাবালীর ছয়টি ইউনিয়নে একসময় প্রায় ১৮৮ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। নদীভাঙন, পলি জমা ও দীর্ঘদিনের অযত্নে অনেক বাঁধের উচ্চতা কমেছে। কোথাও কোথাও বাঁধ ভেঙে গেছে। চরমোন্তাজ ও চালিতাবুনিয়ার বহু গ্রামের মানুষ স্বাভাবিক জোয়ারেও পানিবন্দী হচ্ছেন। আমতলী ও তালতলীতে ৭২ কিলোমিটার এবং পিরোজপুরে বহু কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ।
প্রতি বছর বাঁধ ভাঙার পর দায়সারা সংস্কার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। এতে সমস্যার টেকসই সমাধান হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বাড়ছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিও। তাই পুরোনো ও দুর্বল বাঁধ দিয়ে উপকূলকে সুরক্ষিত রাখা সম্ভব নয়।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে অগ্রাধিকার অনুযায়ী সংস্কার করতে হবে। নদীভাঙনপ্রবণ এলাকায় ব্লক দিয়ে উঁচু ও টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও আগাম সতর্কব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সিডরের বার্ষিকী শুধু শোক স্মরণের দিন নয়, উপকূল সুরক্ষায় রাষ্ট্রের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ারও দিন। আর কোনো দুর্যোগে মানুষের ঘরবাড়ি, ফসল ও প্রাণহানি ঘটার অপেক্ষায় থাকা যাবে না। উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন