সংবাদ
সংবাদ

পারমাণবিক বিদ্যুতের নিরাপদ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে


প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম

পারমাণবিক বিদ্যুতের নিরাপদ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে

দেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। মঙ্গলবার প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর এই অর্জন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুৎ সরবরাহে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভরতা কমানো এবং বিদ্যুৎ উৎপাদনের উৎসে বৈচিত্র‍্য আনার ক্ষেত্রে এই কেন্দ্র নতুন সম্ভাবনা তৈরি করবে।

বিদ্যুৎকেন্দ্রটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিভিন্ন কারিগরি পরীক্ষা শেষে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে ধাপে ধাপে উৎপাদন বাড়াতে হবে। পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু হতে কয়েক মাস সময় লাগতে পারে। এ ক্ষেত্রে নিরাপত্তা ও কারিগরি মান বজায় রাখার কোনো বিকল্প নেই। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সামান্য অবহেলাও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

দেশের জ্বালানি খাতের বড় দুর্বলতা আমদানিনির্ভরতা। মোট জ্বালানির ৬৫ শতাংশের বেশি আমদানি করতে হয়। গ্যাস, কয়লা ও তেলের সরবরাহে সংকট দেখা দিলেই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। শুধু রূপপুরের ওপর নির্ভর করলেই চলবে না। দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বিদ্যুৎকেন্দ্রের দক্ষতা বাড়ানোও জরুরি।

পাশাপাশি রূপপুর প্রকল্পের বাড়তি ব্যয়, পরিচালন খরচ, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার বিষয়গুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দক্ষ জনবল তৈরি এবং স্বাধীনভাবে নিরাপত্তা তদারকির ব্যবস্থাও জোরদার করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


পারমাণবিক বিদ্যুতের নিরাপদ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। মঙ্গলবার প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর এই অর্জন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুৎ সরবরাহে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভরতা কমানো এবং বিদ্যুৎ উৎপাদনের উৎসে বৈচিত্র‍্য আনার ক্ষেত্রে এই কেন্দ্র নতুন সম্ভাবনা তৈরি করবে।

বিদ্যুৎকেন্দ্রটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিভিন্ন কারিগরি পরীক্ষা শেষে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে ধাপে ধাপে উৎপাদন বাড়াতে হবে। পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু হতে কয়েক মাস সময় লাগতে পারে। এ ক্ষেত্রে নিরাপত্তা ও কারিগরি মান বজায় রাখার কোনো বিকল্প নেই। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সামান্য অবহেলাও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

দেশের জ্বালানি খাতের বড় দুর্বলতা আমদানিনির্ভরতা। মোট জ্বালানির ৬৫ শতাংশের বেশি আমদানি করতে হয়। গ্যাস, কয়লা ও তেলের সরবরাহে সংকট দেখা দিলেই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। শুধু রূপপুরের ওপর নির্ভর করলেই চলবে না। দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বিদ্যুৎকেন্দ্রের দক্ষতা বাড়ানোও জরুরি।

পাশাপাশি রূপপুর প্রকল্পের বাড়তি ব্যয়, পরিচালন খরচ, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার বিষয়গুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দক্ষ জনবল তৈরি এবং স্বাধীনভাবে নিরাপত্তা তদারকির ব্যবস্থাও জোরদার করতে হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত