নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি খড়বোঝাই ট্রাক ও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ও সকালে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে যানবাহন দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক আজ ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় নামানোর অপেক্ষায় সড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন চালক ও তার সহকারী।
ভোর সাড়ে পাঁচটার দিকে এক নারী পথচারী ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। ওই পথচারীর ভাষ্য অনুযায়ী, এর কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
আগুনের বিষয়টি টের পেয়ে চালক ট্রাকটি বাঁচাতে প্রায় ১৫০ গজ সামনে এগিয়ে নেন। পরে সড়কের পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের একটি দল সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকের সব খড় পুড়ে ছাই হয়ে যায়।
অন্যদিকে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় ‘মামা ভাগিনা পরিবহনের’ (পাহাড়িকা) একটি লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বাসটি রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের দিকে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতু এলাকায় যাত্রী তোলার সময় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি পুরোপুরি পুড়ে যায়। অগ্নিসংযোগের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রেকারের সাহায্যে পোড়া বাসটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তারা ঘটনাস্থলে রয়েছেন এবং রেকার দিয়ে পোড়া বাসটি সরানো হচ্ছে।
এদিকে খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা-পুলিশ।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন