সংবাদ
সংবাদ

কাঁচপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

কাঁচপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর সেতুর ঢালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল নয়টার দিকে সেতুর পাশে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে ওঠে। পরে বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়। 

মুহূর্তেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা বলেন, যাত্রীবেশে বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের সবাই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


কাঁচপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর সেতুর ঢালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল নয়টার দিকে সেতুর পাশে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে ওঠে। পরে বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়। 

মুহূর্তেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা বলেন, যাত্রীবেশে বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের সবাই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত