মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সোনা মিয়া নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও নগদ টাকাসহ পরিবারের প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়েছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবারটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সকালে সোনা মিয়ার বসতঘরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য রাজীব খান জানান, সোনা মিয়া একজন অসহায় মানুষ। তার কোনো ছেলেসন্তান নেই। মেয়েদের নিয়ে অনেক কষ্টে এই বসতঘরেই বসবাস করে আসছিলেন তিনি। সংসারের সামান্য সম্বল আর মাথা গোঁজার একমাত্র আশ্রয় ছিল ঘরটি। ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই আশ্রয়টুকুও হারিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় পড়েছে।
তিনি আরও জানান, আগুনে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়চোপড় ও পরিবারের ব্যবহৃত জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারটির দুর্ভোগ বেড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। মানবিক বিবেচনায় স্থানীয় বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে চলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ঘরের আসবাবপত্রসহ ঘরটি পুড়ে যায়। প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক পাঁচ-ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন