শিশুর হাতে মোবাইল ফোন। দৃশ্যটি এখন খুবই পরিচিত। কিন্তু এই পরিচিতির আড়ালে এমন কিছু বিষয় রয়েছে, যা নতুন করে ভাবার দাবি রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুকে একের পর এক ভিডিও দেখতে দেখছিলাম। কখনো কার্টুন, কখনো হাসির দৃশ্য, আবার পরক্ষণেই দুঃখ বা বিষণ্নতায় ভরা কোনো ভিডিও। কয়েক সেকেন্ডের ব্যবধানে বদলে যাচ্ছে দৃশ্য, বিষয় ও অনুভূতি। অথচ শিশুটির মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া চোখে পড়ছে না। প্রশ্ন জাগে, এত দ্রুত অনুভূতির পরিবর্তন তার মন ও মস্তিষ্ক কীভাবে গ্রহণ করছে?
মানুষের আনন্দ, দুঃখ, ভয়, বিস্ময় কিংবা উত্তেজনার অনুভূতি তৈরির সঙ্গে মস্তিষ্কের বিভিন্ন অংশ ও স্নায়ুতন্ত্রের সম্পর্ক রয়েছে। কোনো দৃশ্য বা ঘটনা দেখার পর মস্তিষ্ক সেটিকে বিশ্লেষণ করে এবং পরিস্থিতি অনুযায়ী শরীরে বিভিন্ন সংকেত পাঠায়। কিন্তু যখন খুব অল্প সময়ের মধ্যে একের পর এক ভিন্নধর্মী দৃশ্য সামনে আসে, তখন মস্তিষ্ক কীভাবে সেগুলো প্রক্রিয়াজাত করে? প্রতিটি অনুভূতি কি যথাযথভাবে উপলব্ধি করার সুযোগ পায়, নাকি দ্রুত পরবর্তী বিষয়ে চলে যাওয়ার কারণে আগের অনুভূতির প্রতিক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়?
বিষয়টি শুধু শিশুদের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও একই প্রশ্ন প্রযোজ্য। ধরুন, আপনি পরপর কয়েকটি ভিডিও দেখছেন। প্রথমটিতে এমন একটি ঘটনা রয়েছে, যা আপনাকে গভীরভাবে দুঃখিত করল। পরের ভিডিওটি আপনাকে হাসাল। তার পরেরটিতে রয়েছে উত্তেজনাকর কোনো দৃশ্য। এভাবে কয়েক সেকেন্ডের ব্যবধানে অনুভূতির ধরন বদলে যাচ্ছে। মস্তিষ্ককে প্রতিনিয়ত নতুন নতুন উদ্দীপনার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। দীর্ঘ সময় এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে মনোযোগ, আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক স্থিরতার ওপর কোনো প্রভাব পড়ে কি না, তা গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা প্রয়োজন।
আমাদের শরীরে অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিনের মতো রাসায়নিক উপাদান রয়েছে, যা ভয়, উত্তেজনা কিংবা আকস্মিক মানসিক চাপের সময় সক্রিয় হয়। এগুলো হৃদ্স্পন্দন বাড়াতে এবং শরীরকে দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করতে ভূমিকা রাখে। অন্যদিকে, আনন্দ বা পুরস্কারের অনুভূতির সঙ্গে ডোপামিনের সম্পর্ক রয়েছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন অভিজ্ঞতায় মস্তিষ্কের কার্যক্রমও ভিন্নভাবে সক্রিয় হয়। তবে একের পর এক ভিডিও দেখার কারণে এসব রাসায়নিকের কার্যক্রম কীভাবে পরিবর্তিত হয়, তা নিয়ে সরল কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এ বিষয়ে আরও বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।
মানুষের মস্তিষ্ক সব সময় একইভাবে কাজ করে না। বয়স, অভিজ্ঞতা, ব্যক্তিগত বৈশিষ্ট্য, ঘুম, পরিবেশ ও মানসিক অবস্থার ওপর এর কার্যক্রম নির্ভর করে। বিশেষ করে শিশুদের মস্তিষ্ক বিকাশের পর্যায়ে থাকে। এ সময় তাদের মনোযোগ, আবেগ নিয়ন্ত্রণ ও চিন্তাশক্তি গড়ে ওঠে। তাই তাদের দীর্ঘ সময় দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল কনটেন্টের মধ্যে রাখা কতটা উপযোগী, তা নিয়ে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হওয়া জরুরি।
এ ধরনের অভ্যাসের সামাজিক প্রভাব নিয়েও প্রশ্ন রয়েছে। আমরা প্রায়ই এমন কিছু ঘটনা দেখি, যেখানে অপরাধ সংঘটনের পরও অপরাধীর মধ্যে অনুশোচনা বা আবেগের প্রকাশ দেখা যায় না। কেউ কেউ আবার নির্বিকারভাবে অপরাধের বিবরণ দেয়। এসব আচরণের পেছনে ব্যক্তিগত মনস্তত্ত্ব, সামাজিক পরিবেশ, অপরাধের ধরনসহ নানা কারণ থাকতে পারে। তাই কোনো ব্যক্তির নির্লিপ্ত আচরণকে সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফল বলা যায় না। তবে মানুষের সংবেদনশীলতা, সহমর্মিতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর ডিজিটাল অভ্যাসের সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে।
এ অবস্থায় আমাদের করণীয় কী? প্রথমত, কোনো কাজ করার সময় মস্তিষ্ককে সেই কাজের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করতে হবে। পড়াশোনা বা কোনো বিষয়ে শেখার সময় বারবার মোবাইলের পর্দায় চোখ রাখা উচিত নয়। একইভাবে বিনোদনের জন্য নির্দিষ্ট সময় রাখা প্রয়োজন। একটি ভিডিও দেখার পর আরেকটি ভিডিওতে চলে যাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বয়সোপযোগী কনটেন্ট নির্বাচন, স্ক্রিন ব্যবহারের সময় নির্ধারণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সময় কাটানোর সুযোগ তৈরি করা জরুরি।
প্রযুক্তি আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তাই প্রযুক্তি থেকে দূরে সরে যাওয়া সমাধান নয়; বরং এর ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং ইতিবাচক দিকগুলো কাজে লাগানোই গুরুত্বপূর্ণ। পড়াশোনা, বিনোদন, তথ্য সংগ্রহ কিংবা যোগাযোগ—প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ব্যবহারের একটি উদ্দেশ্য থাকা দরকার। উদ্দেশ্যহীনভাবে একের পর এক ভিডিও দেখা থেকে বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে।
[লেখক: রসায়নবিদ]

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন