কৃষি কেবল মানবসভ্যতার উদরপূর্তির মাধ্যম নয়, বরং এটি পৃথিবীর আদিমতম জীবনদর্শন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সৃষ্টির আদিলগ্ন থেকে মানুষ যখন অরণ্যচারী জীবন ত্যাগ করে স্থিতধী জীবনের পত্তন ঘটাল, তখন থেকেই 'বীজ' হয়ে উঠল প্রাণ ও প্রকৃতির যোগসূত্র। বাংলার উর্বর পলিমাটিতে যে কৃষি-সংস্কৃতি গড়ে উঠেছে, তার হৃৎপিণ্ড হলো বীজ। প্রাচীন লোকায়ত প্রবাদ বলে, "যার বীজ তার কৃষি।" অর্থাৎ, বীজের ওপর আধিপত্যই নির্ধারণ করে উৎপাদনব্যবস্থার সার্বভৌমত্ব। কিন্তু বিংশ শতাব্দীর শেষভাগ থেকে একবিংশ শতাব্দীর এই আধুনিকায়ন ও মুক্তবাজার অর্থনীতির প্রবল স্রোতে সেই চিরন্তন সত্যটি আজ এক অস্তিত্বসংকটের সম্মুখীন। বীজ আজ আর কৃষকের আঙিনায় সংরক্ষিত কোনো পবিত্র আমানত নয়, বরং তা পরিণত হয়েছে বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফা শিকারের এক সুতীক্ষ্ণ মারণাস্ত্রে। বীজের ওপর কৃষকের হাজার বছরের প্রথাগত অধিকার হরণ করে তাকে বাজারের আজ্ঞাবহ দাসে পরিণত করার এই সুগভীর চক্রান্তই আধুনিক বিশ্বরাজনীতিতে 'বীজ রাজনীতি' নামে পরিচিত।
বাংলার গ্রামীণ সমাজব্যবস্থায় বীজ সংরক্ষণের বিষয়টি ছিল একটি শিল্প ও আধ্যাত্মিক সাধনার মেলবন্ধন। এই গুরুভার ন্যস্ত ছিল মূলত গৃহিণীদের ওপর। মাটির কলস, ছাই, গোবর আর নিমের পাতার ব্যবহারে তারা যে পদ্ধতিতে বীজ সংরক্ষণ করতেন, তা আধুনিক বিজ্ঞানের চেয়ে কোনো অংশে কম ছিল না। গ্রামীণ নারীরা ছিলেন বীজের প্রকৃত রক্ষক; তারা জানতেন কোন মাটির প্রকৃতি কেমন, কোন বীজ কতটুকু আর্দ্রতা সহ্য করতে পারে এবং কোন মৌসুমে কোন জাতের ধান সোনালি হাসি ফোটাবে। এটি ছিল একধরনের প্রাকৃতিক সার্বভৌমত্ব। কৃষককে বীজের জন্য কারও দ্বারস্থ হতে হতো না, কোনো ল্যাবরেটরির অনুমতি নিতে হতো না। এই স্বনির্ভরতা তাকে কেবল ঋণের বোঝা থেকেই মুক্ত রাখত না, বরং মাটির সঙ্গে তার সম্পর্ককে এক নিবিড় আত্মিক রূপ দিত। নিজস্ব বীজ ছিল কৃষকের আত্মপরিচয়ের প্রতীক, যা তাকে করপোরেট বাজারের শৃঙ্খল থেকে মুক্ত রেখেছিল।
কিন্তু ষাট ও সত্তরের দশকে 'সবুজ বিপ্লব'-এর এক মায়াবী হাতছানি দিয়ে আধুনিকায়নের অনুপ্রবেশ ঘটল। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান দেওয়ার মহৎ দোহাই দিয়ে প্রবর্তন করা হলো উচ্চফলনশীল বা 'হাইব্রিড' বীজের। বহুজাতিক কোম্পানিগুলো—যেমন মনসান্টো (বর্তমানে বেয়ার), সিনজেনটা, কর্টেভা—তাদের ল্যাবরেটরিতে তৈরি করা বীজের পসরা সাজিয়ে বসল। তারা প্রচার করল যে, দেশি বীজের উৎপাদনক্ষমতা সীমিত, তাই বিজ্ঞানের ছোঁয়ায় তৈরি এই বীজগুলোই হবে ক্ষুধার্ত পৃথিবীর একমাত্র রক্ষাকবচ। কিন্তু এই তথাকথিত উন্নয়নের আড়ালে যে এক ভয়ংকর নির্ভরশীলতার ফাঁদ পাতা ছিল, তা কৃষকের বুঝতে অনেকটা সময় লেগে গেছে। স্থানীয় জাতের বীজ থেকে কৃষক পরবর্তী বছরের জন্য বীজ পুনরুৎপাদন করতে পারতেন, যা ছিল একটি চক্রাকার ও টেকসই প্রক্রিয়া। কিন্তু বহুজাতিক কোম্পানির হাইব্রিড বীজ এই চক্রটিকে ধ্বংস করে দিল। হাইব্রিড ফসল থেকে যে বীজ পাওয়া যায়, তা থেকে পুনরায় আশানুরূপ ফলন মেলে না। ফলে প্রতি বছর কৃষককে চড়া দামে নতুন করে বীজ কিনতে হয়। এটি কেবল একটি লেনদেন নয়, বরং এটি একটি চিরস্থায়ী বন্দোবস্ত, যেখানে কৃষক আজীবনের জন্য কোম্পানির মক্কেলে পরিণত হন।
বর্তমানে বিশ্ব বীজবাজারের সিংহভাগ নিয়ন্ত্রণ করছে হাতেগোনা কয়েকটি মাত্র কোম্পানি। তারা 'ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস' বা মেধাস্বত্ব এবং পেটেন্ট আইনের বেড়াজালে বীজের ওপর নিরঙ্কুশ মালিকানা প্রতিষ্ঠা করেছে। প্রকৃতির দান, যা সবার হওয়ার কথা ছিল, তা আজ কোম্পানির ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত। এই কোম্পানিগুলো প্রধানত দুই ধরনের বীজের মাধ্যমে বিশ্ব কৃষিব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। প্রথমত, হাইব্রিড বীজ, যা উচ্চফলনশীল হলেও অত্যন্ত ভঙ্গুর। এই বীজগুলোর জীবনচক্র সচল রাখতে প্রয়োজন হয় নির্দিষ্ট পরিমাণ রাসায়নিক সার ও বিষাক্ত কীটনাশকের। কৌতূহলোদ্দীপক ও উদ্বেগজনক বিষয় হলো, এই সার ও কীটনাশকও উৎপাদন করে সেই একই কোম্পানিগুলো। ফলে বীজ বিক্রির মাধ্যমে তারা কৃষকের জমিতে তাদের রাসায়নিক বিষ প্রয়োগের পথ প্রশস্ত করে নেয়। কৃষক একবার এই দুষ্টচক্রে প্রবেশ করলে তার আর ফিরে আসার পথ থাকে না।
দ্বিতীয়ত এবং আরও ভয়াবহ হলো জিএমও বা জেনেটিক্যালি মোডিফাইড বীজের আগ্রাসন। বিটি বেগুনের মতো জিএমও ফসল নিয়ে বিশ্বজুড়ে যে তুমুল বিতর্ক চলছে, তার মূল কারণ হলো এর পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকি। কোম্পানিগুলো দাবি করে যে এসব বীজ পোকা প্রতিরোধী, কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে সেই পোকাগুলোও কালক্রমে প্রতিরোধী ক্ষমতা অর্জন করে, যার ফলে আরও শক্তিশালী বিষ ব্যবহারের প্রয়োজন পড়ে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো 'টার্মিনেটর প্রযুক্তি'। এই প্রযুক্তির মাধ্যমে বীজের প্রজননক্ষমতা কৃত্রিমভাবে নষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ, কৃষক ফসল কাটলেও সেই ফসল থেকে বীজ হিসেবে ব্যবহার করার মতো কোনো জীবনীশক্তি অবশিষ্ট থাকে না। এটি সরাসরি প্রকৃতির প্রজননক্ষমতার ওপর একধরনের করপোরেট ধর্ষণ, যার উদ্দেশ্য হলো কৃষকের হাতকে চিরতরে শূন্য করে দেওয়া।
বীজ রাজনীতির এই করাল গ্রাস কেবল একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর করুণ চিত্র আরও প্রকট। মেক্সিকোর দিকে তাকালে দেখা যায়, সেখানে ভুট্টার জন্মভূমি হওয়া সত্ত্বেও বহুজাতিক কোম্পানির আগ্রাসনে স্থানীয় কয়েকশ জাতের ভুট্টা আজ বিলুপ্তপ্রায়। উত্তর আমেরিকার নাফটা (ঘঅঋঞঅ) চুক্তির ফলে সস্তা ও ভর্তুকিপ্রাপ্ত আমেরিকান ভুট্টা মেক্সিকোর বাজারে সয়লাব হয়ে যায়, যা স্থানীয় ক্ষুদ্র কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেয়। একইভাবে ভারতে তুলা চাষে বিটি বীজের প্রবর্তন ঘটিয়ে কৃষকদের এমন এক ঋণের জালে আবদ্ধ করা হয়েছে, যার ফলশ্রুতিতে মহারাষ্ট্র ও বিদর্ভ অঞ্চলে হাজার হাজার কৃষকের আত্মহত্যার মিছিল দীর্ঘ হয়েছে। ভান্দানা শিবার মতো পরিবেশবাদীরা একে 'বীজের ওপর যুদ্ধ' বলে আখ্যায়িত করেছেন। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডঞঙ) ট্রিপস (ঞজওচঝ) চুক্তি মূলত করপোরেট স্বার্থের পাহারাদার হিসেবে কাজ করছে, যা কৃষকের চিরাচরিত বীজ বিনিময় ও সংরক্ষণের অধিকারকে আইনিভাবে অবৈধ ঘোষণা করার পাঁয়তারা করছে।
জলবায়ু পরিবর্তনের এই অস্থির সময়ে বীজ রাজনীতির কুফল আরও স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। কোম্পানিগুলোর তৈরি হাইব্রিড ও জিএমও বীজগুলো ল্যাবরেটরির কৃত্রিম পরিবেশে একটি নির্দিষ্ট তাপমাত্রায় উচ্চ ফলন দিতে সক্ষম। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনা, যেমন—তীব্র খরা, আকস্মিক বন্যা বা লবণাক্ততা বৃদ্ধির মুখে এই বীজগুলো অসহায়। অন্যদিকে, আমাদের দেশি জাতের বীজগুলো হাজার বছরের বিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার ক্ষমতা অর্জন করেছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ততাসহিষ্ণু ধান বা উত্তরের খরাসহিষ্ণু জাতগুলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের প্রধান অস্ত্র হতে পারত। কিন্তু কোম্পানিগুলোর মনোকালচার বা একফসলি চাষাবাদ পদ্ধতির চাপে এই বৈচিত্র্য আজ বিলুপ্তির পথে। কৃষকের দীর্ঘদিনের অর্জিত লোকায়ত জ্ঞান আজ তথাকথিত আধুনিক ল্যাবরেটরির যান্ত্রিক গবেষণার কাছে পরাজিত ও লাঞ্ছিত।
বীজ রাজনীতি কেবল একটি কৃষি সমস্যা নয়, এটি এক গভীর অর্থনৈতিক শোষণের হাতিয়ার। দেশি বীজের তুলনায় হাইব্রিড বা জিএমও বীজের দাম বহুগুণ বেশি। এর সঙ্গে যুক্ত হয় সেচ, রাসায়নিক সার ও কীটনাশকের আকাশচুম্বী খরচ। এই ব্যয়ভার বহন করতে গিয়ে কৃষক প্রান্তিক থেকে প্রান্তিকতর হয়ে পড়ছে। রাষ্ট্রীয় কৃষিঋণের অপ্রতুলতার সুযোগে মহাজন বা বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থার ঋণের জালে জড়িয়ে পড়ছে কৃষকসমাজ। অনেক সময় দেখা যায়, প্রকৃতির বৈরিতায় ফসলহানি ঘটলে বা বাজারে ন্যায্য মূল্য না পেলে কৃষক ঋণের কিস্তি শোধ করতে ব্যর্থ হন। এই ঋণের বোঝা ও ফসলের মাঠে পরাজয় অনেক সময় কৃষককে আত্মহত্যার মতো করুণ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। ভারতের বিদর্ভ থেকে শুরু করে বাংলাদেশের অজপাড়াগাঁ পর্যন্ত—এই নীরব হাহাকার মূলত করপোরেট শোষণেরই প্রতিধ্বনি।
পরিবেশ ও জীববৈচিত্র্যরে ওপর এই আগ্রাসনের প্রভাব দীর্ঘমেয়াদে বিপর্যয়কর। অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে মাটির উর্বরতাশক্তি আজ তলানিতে। মাটির উপকারী অণুজীব ও কেঁচো আজ বিলুপ্তপ্রায়। কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের কারণে মৌমাছি ও প্রজাপতির মতো পরাগায়ণকারী পতঙ্গ হ্রাস পাচ্ছে, যা সরাসরি ফলন ও খাদ্যনিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা যখন উন্নয়নের দোহাই দিয়ে একফালি জমিতে অধিক ফলন নিশ্চিত করছি, তখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিষাক্ত ও অনুর্বর পৃথিবী রেখে যাচ্ছি। বহুজাতিক কোম্পানির ল্যাবরেটরিতে তৈরি করা এই 'উন্নয়ন' মূলত একটি সাময়িক বিভ্রম, যা দীর্ঘমেয়াদে আমাদের খাদ্যনিরাপত্তাকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলছে।
বীজ সংরক্ষণে নারীর চিরায়ত ভূমিকা আজ অবহেলিত ও বিস্মৃত। গ্রামীণ ঐতিহ্যে বীজ ছিল পরিবারের লক্ষ্মী, যার চাবিকাঠি ছিল নারীর হাতে। বীজের সঙ্গে নারীর ছিল একটি নিবিড় সখ্যতা, যা তাকে সংসারে একটি মর্যাদার আসন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিত। বহুজাতিক কোম্পানিগুলো যখন বাজার থেকে প্যাকেটজাত বীজ নিয়ে এলো, তখন কৃষি থেকে নারীর এই জ্ঞানতাত্ত্বিক অধিকারটি কেড়ে নেওয়া হলো। আজ বীজ কেনা হয় দোকান থেকে, যেখানে নারীর কোনো ভূমিকা নেই। এর ফলে নারীর ক্ষমতায়ন যেমন বাধাগ্রস্ত হয়েছে, তেমনি বীজের পবিত্রতাও হারিয়ে গেছে যান্ত্রিকতার ভিড়ে।
এই করপোরেট আগ্রাসন ও বীজ রাজনীতি থেকে মুক্তি পেতে হলে আমাদের পুনরায় শিকড়ের সন্ধানে ফিরতে হবে। বীজ সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে দেশি বীজের সংরক্ষণাগার বা 'কমিউনিটি সিড ব্যাংক' গড়ে তোলা। স্থানীয় জাতের বীজের উন্নয়ন ও উৎকর্ষ সাধনে সরকারি গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে, যাতে কৃষকের নির্ভরশীলতা বিদেশের ওপর না থাকে। বীজের ওপর কৃষকের চিরন্তন ও ঐতিহাসিক অধিকারকে আইনি সুরক্ষা প্রদান করতে হবে এবং করপোরেট পেটেন্ট আইনের আগ্রাসন রুখে দিতে হবে। ট্রিপস চুক্তির মতো আন্তর্জাতিক আইনি বেড়াজাল থেকে জাতীয় কৃষিনীতি মুক্ত রাখতে হবে। জৈব কৃষি বা প্রাকৃতিক চাষাবাদ পদ্ধতির প্রসার ঘটানো এখন আর শৌখিনতা নয়, বরং বেঁচে থাকার লড়াই। রাসায়নিকমুক্ত চাষাবাদে উৎসাহ প্রদান এবং স্থানীয় বীজের বাজারজাতকরণ সহজতর করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা। কৃষকদের সচেতন করতে হবে যে, বীজ কেবল একটি পণ্য নয়; এটি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। "বীজ আমাদের অধিকার, পণ্য নয়"—এই স্লোগানকে ছড়িয়ে দিতে হবে গ্রাম থেকে শহরে। পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজকে এই লড়াইয়ে কৃষকের পাশে দাঁড়াতে হবে। নয়াকৃষি বা প্রাণবৈচিত্র্য রক্ষায় কাজ করা উদ্যোগগুলোকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করতে হবে। আমাদের মনে রাখতে হবে, কৃষি যদি কোম্পানির হাতে চলে যায়, তবে আমাদের খাবার থালাও তাদের মর্জির ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
বীজ হলো জীবনের স্পন্দন এবং একটি জাতির টিকে থাকার মূল ভিত্তি। বহুজাতিক কোম্পানির মুনাফার লোভ আমাদের ফসলের মাঠকে আজ মরুভূমিতে রূপান্তর করতে চাইছে। মাটির সঙ্গে কৃষকের সম্পর্ক যদি যান্ত্রিক ও পরনির্ভরশীল হয়ে পড়ে, তবে কেবল কৃষিই ধ্বংস হবে না, ধূলিসাৎ হবে আমাদের জাতীয় পরিচয় ও সার্বভৌমত্ব। বীজ রাজনীতি ও করপোরেট আগ্রাসনের এই ঘনঘটা রুখে দিতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। বীজের স্বাধীনতা মানেই কৃষকের মুক্তি, আর কৃষকের মুক্তিই হলো একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ জাতির প্রকৃত খাদ্যনিরাপত্তা। বর্তমানে এই কৃত্রিম আধুনিকতার বিপরীতে আমাদের প্রয়োজন একটি সার্বিক 'বীজ বিপ্লব', যা আবার আমাদের ধূসর হয়ে যাওয়া ফসলের মাঠে প্রাণের স্পন্দন ফিরিয়ে আনবে এবং মাটির সঙ্গে মানুষের সেই হারানো নাড়ির সম্পর্ককে পুনরায় সুদৃঢ় করবে। এই লড়াই কেবল কৃষকের নয়, এটি প্রতিটি সচেতন মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই।
(লেখকের নিজস্ব মত)
[লেখক: সহকারী অধ্যাপক, ত্রিশাল কারিগরি কলেজ, ময়মনসিংহ]

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন