কুষ্ঠ একটি দীর্ঘস্থায়ী সংক্রামক রোগ, যা মূলত ত্বক ও প্রান্তীয় স্নায়ুকে আক্রান্ত করে। বাংলাদেশে কুষ্ঠ শুধু সংক্রামক ব্যাধি বা শারীরিক স্বাস্থ্যসমস্যা নয়; এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে মানবাধিকার লঙ্ঘন, সামাজিক বৈষম্য, কুসংস্কার ও মানসিক স্বাস্থ্য সমস্যা। তবে একটি বিষয় স্পষ্ট করা জরুরি—কুষ্ঠ রোগ নিজে মানবাধিকার লঙ্ঘন করে না। বরং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ, অবহেলা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাঁদের মানবাধিকার লঙ্ঘন এবং মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
বাংলাদেশে কুষ্ঠজনিত মানসিক স্বাস্থ্য সমস্যা শুধু ব্যক্তির মানসিক সুস্থতার ওপর প্রভাব ফেলে না; এটি পরিবার, সমাজ, শিক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি ও জাতীয় উন্নয়নকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে। তাই জাতীয় স্বার্থে কুষ্ঠ নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ ও পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।
কুষ্ঠ বাংলাদেশের অন্যতম জাতীয় স্বাস্থ্য সমস্যা। দেশে প্রতিবছর কতজন এই রোগে আক্রান্ত হন, তার সঠিক তথ্য পাওয়া যায় না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী, কুষ্ঠরোগের ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে—এমন বিশ্বের ২৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। আর কুষ্ঠজনিত প্রতিবন্ধিতার সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম।
কুষ্ঠ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের (টিএলএমআই-বি) মতে, এ রোগের কারণে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নানা ধরনের মানসিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে বিষণ্নতা, উদ্বেগ, আত্মসম্মানবোধ কমে যাওয়া, সামাজিক বিচ্ছিন্নতা, আত্মহীনতা ও অপরাধবোধ। সামাজিক অবহেলা, অপমান ও একাকিত্ব থেকে হতাশা ও বিষণ্নতা তৈরি হতে পারে। রোগের কথা প্রকাশ হয়ে পড়া, অন্যের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে উদ্বেগ বাড়ে। কেউ কেউ নিজেকে অসহায়, অযোগ্য বা সমাজের বোঝা মনে করতে পারেন। অপমান ও প্রত্যাখ্যানের ভয়ে সামাজিক যোগাযোগ কমিয়ে দেন। আবার কুষ্ঠকে নিজের ভুল বা পাপের ফল মনে করার প্রবণতাও দেখা যায়। দীর্ঘস্থায়ী বিষণ্নতা, সামাজিক বর্জন ও হতাশা গুরুতর পর্যায়ে আত্মহত্যার ঝুঁকি বাড়াতে পারে।
কুষ্ঠ আক্রান্ত ব্যক্তির পারিবারিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে। পরিবারের সদস্যদের অবহেলা ও অসহযোগিতা, স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি এবং বিবাহবিচ্ছেদের ঝুঁকি তৈরি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়ে। পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় আক্রান্ত ব্যক্তিকে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও উপেক্ষা করা হয়। এতে পরিবারের মধ্যে মানসিক চাপ ও আর্থিক সংকট বাড়তে পারে।
সামাজিক জীবনেও আক্রান্ত ব্যক্তিদের নানা বৈষম্য ও অবহেলার মুখোমুখি হতে হয়। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে বাধার সম্মুখীন হতে হয়। কুসংস্কার ও ভুল ধারণার কারণে অপমানিত হতে হয়। কেউ কেউ সামাজিকভাবে একঘরে হয়ে পড়েন। এমনকি সামাজিক নেতৃত্ব ও বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থেকেও তাঁরা বঞ্চিত হন।
অর্থনৈতিক জীবনেও কুষ্ঠের প্রভাব রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ কমে যায়। অনেকে চাকরি হারান বা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হন। শারীরিক প্রতিবন্ধিতার কারণে কারও কারও উপার্জনক্ষমতা কমে যায়। চিকিৎসা ও যাতায়াতের ব্যয় বাড়ে। ফলে দারিদ্র্য ও ঋণগ্রস্ততা বাড়তে পারে এবং পরিবারের ওপর আর্থিক নির্ভরশীলতা তৈরি হয়। ব্যবসা-বাণিজ্য ও স্বনির্ভর কর্মকাণ্ডেও বাধার মুখে পড়তে হয়।
শিক্ষা ও পেশাগত জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠীদের কাছ থেকে বৈষম্য ও হয়রানির শিকার হতে হয়। পড়াশোনায় মনোযোগ ও আগ্রহ কমে যেতে পারে। মাঝপথে শিক্ষাজীবন বন্ধ হওয়ার ঝুঁকিও থাকে। কর্মক্ষেত্রে সহকর্মীদের অসহযোগিতা, পদোন্নতি ও পেশাগত উন্নয়নের সুযোগ হারানো এবং আত্মবিশ্বাসের অভাবে নতুন কাজ গ্রহণে অনীহা দেখা দিতে পারে।
এসব কারণে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি সামাজিক ও মানসিক পরিণতি মোকাবিলা করতে হয়। এর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও একাকিত্ব, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, দারিদ্র্যরে চক্র আরও গভীর হওয়া, আত্মনির্ভরশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যাওয়া এবং চিকিৎসা গ্রহণে অনীহা। অনেকেই সামাজিক অবহেলা ও বৈষম্যের ভয়ে রোগের কথা গোপন করেন। ফলে সমাজের মূলধারার জীবন থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েন।
কুষ্ঠজনিত মানসিক স্বাস্থ্য সমস্যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা। এর প্রতিরোধ ও প্রতিকারে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। অধিকারকর্মীদের মতে, এ জন্য কুষ্ঠ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং রোগটি সম্পর্কে সঠিক ধারণা তৈরি করা জরুরি। আক্রান্ত ব্যক্তিদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও পরামর্শসেবা নিশ্চিত করতে হবে। পরিবার ও সমাজের সদস্যদের সচেতন ও সহানুভূতিশীল করে তুলতে হবে। কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে আক্রান্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক বৈষম্য ও কুসংস্কার দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞ ও মানসিক স্বাস্থ্যকর্মীদের সহায়তাও নিশ্চিত করতে হবে।
আক্রান্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধানে শুধু ওষুধ যথেষ্ট নয়। প্রয়োজন মানসিক সহায়তা, পারিবারিক সহযোগিতা, সামাজিক সচেতনতা ও বৈষম্য দূরীকরণ। সারা দেশের হাসপাতালগুলোতে পরামর্শসেবাসহ যথাযথ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের মানসিক ও সামাজিক পুনর্বাসন নিশ্চিত করা শুধু স্বাস্থ্যসেবার বিষয় নয়; এটি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও মর্যাদাপূর্ণ জীবনেরও অংশ।
কুষ্ঠ কোনো অভিশাপ বা পাপের ফল নয়; এটি চিকিৎসাযোগ্য একটি রোগ। সারা দেশে বিনা মূল্যে এ রোগের চিকিৎসা পাওয়া যায়। কিন্তু রোগটির সঙ্গে জড়িয়ে থাকা কুসংস্কার, বৈষম্য ও সামাজিক বঞ্চনা আক্রান্ত ব্যক্তিদের জীবনকে কঠিন করে তুলছে। কুষ্ঠ সম্পর্কে ভুল ধারণা দূর করতে হবে। আক্রান্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য ও মানবাধিকার সুরক্ষিত করতে হবে। তাঁদের প্রতি বৈষম্য ও সামাজিক বঞ্চনা বন্ধ করতে হবে। গড়ে তুলতে হবে কুষ্ঠমুক্ত, মানসিকভাবে সুস্থ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ—যেখানে প্রত্যেকে মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচতে পারবেন এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।
[লেখক: গণমাধ্যমকর্মী]

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন