সংবাদ
সংবাদ

আমনে খরচ বাড়লেও দাম কম, সিন্ডিকেটে নাকাল চাষিরা

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

আমনে খরচ বাড়লেও দাম কম, সিন্ডিকেটে নাকাল চাষিরা
পাবনায় পুরোদমে আমন ধান কাটা হচ্ছে। ছবি: সংবাদ

পাবনার মাঠে মাঠে কৃষকের সোনালী স্বপ্ন আমন ধান কাটা চলছে পুরোদমে। শীষজুড়ে সোনালী ধানের গোছা। উঠানে উঠানে জড় হচ্ছে কৃষাণ-কৃষানির স্বপ্ন। তারা নানা প্রতিকূলতা কাটিয়ে সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত। এবার আমন ধানের আশাতীত ফলন হয়েছে। ধান চাষের উপকরণের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে। বাড়েনি ধানের দাম।

হাট-বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। হাটে ধান বিক্রি করতে কৃষককে মহাজন ও ফড়িয়াদের মণপ্রতি (৪০ কেজি) চার কেজি করে ধলতা দিতে হচ্ছে। আগাম দাদনের টাকা পরিশোধ করতে সিন্ডিকেট নিয়ন্ত্রিত বাজার দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এর বিরুপ প্রভাব পড়ছে গ্রামীন অর্থনীতিতে।

কৃষকরা বুক ভরা আশা নিয়ে পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু করলেও দাম নিয়ে তারা হতাশ হচ্ছেন। কৃষকরা জানান, এবার সার সঙ্কট ও টানা খরার পরও ধানের আশাীত ফলন হয়েছে। তবে উৎপাদন খরচ অনুযায়ী তারা দাম পাচ্ছেন না।

কৃষকরা বলেন, প্রতিবিঘা রোপা আমন আবাদে খরচ হয় ১৬ হাজার টাকা। প্রতিবিঘায় ফলন পাওয়া যায় গড়ে ১৫ মণ। হাট-বাজারে প্রতিমণ আমন ধান মোটা এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকা আর প্রতিমণ আমন চিকন ধান এক হাজার ৩০০ থেকে এক হাজার ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই হিসেবে ১৫ মণ ধান বিক্রি করে পাওয়া যায় ১৯ হাজার ৫০০ টাকা। অন্যান্য খরচ বাদ দিলে তেমন লাভ থাকে না বলে তারা জানিয়েছেন।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মওসুমে জেলায় ৮৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে বিনা-৭, বিনা-৮, বিনা-৪, বিনা-১০, ব্রি-ধান-৩২, ৩৩ বিআর-১১, ব্রি ধান-৪৯, লাল পাইজাম, কালা পাইজাম, স্বর্ণা, ধানী গোল্ড, স্বর্ণা নেপালী, লেমবু ও বিন্নি জাতের আমন ধানের আবাদ হয়েছিল। এরমধ্যে ৫৫ হাজার ৬১৫ হেক্টরে রোপা আমন এবং ৩৩ হাজার ৩৩০ হেক্টরে বোনা আমন।

প্রতি হেক্টর রোপা আমনে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ দশমিক ৫০ টন হিসেবে এক লাখ ৯৬ হাজার ৫৪৬  টন এবং বোনা আমন প্রতি হেক্টরে এক দশমিক ৬৮ টন হিসেবে ৫৫ হাজার ৯৯৫ টন। মওসুমের শুরুতেই রোপা আমন ধান কাটতে পারায় মহা খুশি ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। তারা ধান কাটার পর একই জমিতে রবি ফসল আবাদের প্রস্তÍতি নিচ্ছেন।

কৃষকরা জানিয়েছেন, চলতি মওসুমে আমন ধান ভালো ফলন ও চিটা কম হয়েছে। নতুন আমন ধান মানভেদে প্রতিমণ এক হাজার ৪০০ এক হাজার ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিকন ও সুগন্ধি জাতের ধানের দাম প্রতিমণে ১০০ থেকে ১৫০ টাকা বেশি। তবে এ দামে ধান বিক্রি করে কৃষকদের আশানুরুপ লাভ হচ্ছে না।

তারা জানিয়েছেন, জমি চাষে জ্বালানি খরচ বেড়েছে। সারের দাম, শ্রমিকের দাম, কীটনাশকের দাম বেড়েছে। এমনকি মাড়াইযন্ত্র ডিজেলচালিত হওয়ায় ধান মাড়াইয়ের খরচ বেড়েছে। এতে করে চাষির খরচ যে হারে বেড়েছে সে অনুপাতে ধানের দাম বাড়েনি। এজন্য তারা খুব কমই লাভের মুখ দেখছেন।

ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের কৃষক রহমত আলী বলেন, এবার ধান আবাদে খরচ অনেক বেড়ে গেছে। কারণ ধান চাষে সেচ খরচ বেড়েছে। সার-কীটনাশকের দাম, শ্রমিক মজুরি বেশি। এমনকি ধান মাড়াই মেশিনের মজুরি বেড়েছে। বর্গাচাষি জালাল খাঁ বলেন, তিনি এক বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন। কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান হয়েছে। তাই সেই জমি ছেড়ে দিয়েছেন।

উপজেলার সাঁথিয়া পাথাইলহাট গ্রামের কৃষক বেলাল হোসেন জানান, ধান আবাদ করে লাভ খুব কমে গেছে। সব কিছুতেই খরচ বেড়েছে। সে অনুপাতে ধানের দাম বাড়েনি। ধান মাড়াই যন্ত্রের আব্দুর রাজ্জাক জানান, গতবছর তারা প্রতি মণ ধান মাড়াই করে আড়াই কেজি ধান নিয়েছেন। এবার নিচ্ছেন প্রতিমণে চার কেজি। এতেও তাদের পোষায় না। কারণ জ্বালানি তেলের খরচ অনেক বেড়ে গেছে।

কৃষি শ্রমিক জব্বার বলেন, তারা সাতজনের একটি দল শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রাম থেকে ধান কাটতে সাঁথিয়া উপজেলার সেলন্দা গ্রামে এসেছেন। তারা প্রত্যেকে ৭০০ টাকা দিন হাজিরা মজুরিতে কাজ করছেন।

বৃহস্পতিবার সকাল ৮ টায় ধুলাউড়ি হাটে গিয়ে দেখা যায়, আমন ধান (মোটা) প্রতিমণ বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকা আর চিকন মানের ধান বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৩৬০ টাকা দরে।

কৃষকরা জানান, গত বছর এ সময়ে মোটা ধানের দর ছিল এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা মণ। মোটামুটি চিকন জাতের ধান ছিল প্রতিমণ এক হাজার ৫০০ টাকা। কিন্তু এবার চাষাবাদে খরচ বেড়েছে অথচ ধানের দাম বাড়েনি।

তারা বলেন, অনেকের ধারণা ধানের দাম বেড়েছে। কিন্তু তারা হিসাব করছে না, এক বিঘা জমিতে ধান চাষ করতে খরচ কত বেড়েছে। জমি লিজ নেয়া কৃষক আব্দুল জব্বার জানান, জমির মালিককে বছরে লিজ বাবদ দিতে হয় ১৫ হাজার টাকা। গড়ে প্রতিমণ ধান এক হাজার ৩০০ টাকা দরে বিক্রি করলেন। এ দামে লাভ তো দরের কথা, তাকে লোকসান গুনতে হয়েছে।

আতাইকুলা হটে কৃষক সাদেক আলী, মজিদ শেখ, রজব প্রামানিকের সাথে কথা বলে জানা গেছে, কৃষি উপকরণসহ শ্রমের দাম যে হারে বাড়ছে সে হারে উৎপাদিত কৃষি পণ্যের দাম বাড়ছে না। পাবনা অঞ্চলের বেশির ভাগ কৃষকই দরিদ্র, প্রান্তিক ও বর্গাচাষি পর্যায়ের। তারা ঋণ করে ফসল উৎপাদন করেন। ফসল ওঠার সাথে সাথে বিক্রি করে দেনা শোধ করতে হয়।

প্রান্তিক ও বর্গা চাষিদের মওসুমি ফসল ওঠার সাথে সাথেই মহাজনের ঋণ শোধ করতে তাদের একযোগে ফসল বিক্রির জন্য বাজারে আনতে বাধ্য হন। এ সময় বাজার নিয়ন্ত্রণ করে এক শ্রেণীর ফড়িয়া, চালকাল মালিক ও মজুতদারেরা।

কৃষকদের মণপ্রতি চার কেজি ধলতা দিতে হয়। যখন কৃষকের গোলাশুন্য হয়, তখন কৃষিজপণ্যের দাম বাড়ে। আর এ বাড়তি দামের সুবিধা পায় চালকল মালিক, মজুতদার ও ফড়িয়া। ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন কৃষক।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, চলতি মওসুমে জেলায় ৮৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় আমন ধানের আশাতীত ফলন হয়েছে।

তিনি বলেন, স্বল্প মেয়াদি ধানর আবাদ বেশি হওয়ায় ধান কাটার পর একই জমিতে সরিষা,  রসুন, আলু ও সাকসবজি চাষ করতে পারছেন কৃষকরা। এতে কৃষকের বাড়তি লাভ নিশ্চিত হবে এবং কৃষিতে বৈচিত্র আসবে। বাম্পার ফলনে উচ্ছুসিত পাবনার কৃষকেরা নতুন ফসলের আশায় আবারও মাঠমুখী হয়ে উঠেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আমনে খরচ বাড়লেও দাম কম, সিন্ডিকেটে নাকাল চাষিরা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত