সংবাদ
সংবাদ

ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন
ছবি: সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাত দুইটার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাত দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ের ভেতরে আগুন দেখতে পেয়ে এক নারী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় ভেতরের সব আসবাব পুড়ে যায়।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উসকানিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান বলেন, ‘রাত দুইটার দিকে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে এক নারী চিৎকার দেন। তার চিৎকারে আমরা ও স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি। ততক্ষণে ভেতরে থাকা টেলিভিশন, ফ্যান ও চেয়ার-টেবিল পুড়ে ছাই হয়ে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছেন।’

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতাদের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ কাজ করেছে বলে আমরা মনে করছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করব।’

জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বারোবাজারের হাসিলবাগ গ্রামে বিএনপির একটি কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত