রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সকালে সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালাচ্ছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, সকাল ৯টার পর থেকে ওই এলাকায় থেমে থেমে গোলাগুলি চলে। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন