সংবাদ
সংবাদ

শার্শায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ক্ষতির শঙ্কায় কৃষকেরা

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

শার্শায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ক্ষতির শঙ্কায় কৃষকেরা
ছবি: সংবাদ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার নিচু জমিগুলোতে পানি জমেছে। এতে পাকা আমন ধান ও শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে মাঠে কেটে রাখা ভেজা ধান ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তা বেড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার (১৯ নভেম্বর) রাত পর্যন্ত চলে। আজ শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বৃষ্টি থামলেও আকাশ মেঘলা এবং সূর্যের দেখা মেলেনি। শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে। মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। রোদ না থাকায় এসব ধান শুকানো যাচ্ছে না; ফলে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

শীতকালীন সবজি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মরিচ, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে গাছের গোড়া পচে যাওয়া ও ফলন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানি দীর্ঘদিন জমে থাকলে লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শার্শায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

উপজেলার টেংরা গ্রামের সবজিচাষি আমির হোসেন বলেন, ‘দুই দিনের বৃষ্টিতে আমার বেগুনখেতে পানি জমে গেছে। পরপর দুই-তিন দিন রোদ উঠলে পানি সরে যাবে বলে আশা করছি।’

উত্তর বারোপোতা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘জমির ধান কেটে মাঠে রেখেছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে বড় লোকসানে পড়তে হবে। মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে।’

বুরুজবাগান গ্রামের সবজিচাষি জমির হোসেন বলেন, ‘দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে। সময়মতো সবজি বিক্রির উপযোগী না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।’

স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘টানা দুই দিনের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। মাঠে যাব কীভাবে?’

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, ‘বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন। নিম্নচাপের ফলে দুই দিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। তবে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই।’

সবজির গোড়ায় দীর্ঘ সময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে জানিয়ে কৃষি বিভাগ দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে ফসলের খোঁজখবর রাখা হচ্ছে। বৃষ্টি দ্রুত থেমে রোদ উঠলে এবং পানি সরলে ক্ষতির হাত থেকে বাঁচবেন বলে আশায় রয়েছেন শার্শার কৃষকেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শার্শায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ক্ষতির শঙ্কায় কৃষকেরা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত