গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও ছেলে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। এর আগে ঘটনার দিনই নিহত আঁখি বেগমের সতিন শাহিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
নিহত আঁখি বেগম (৪২) সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি দুলাল গ্রামের মো. আব্দুর রাজ্জাক আকন্দের স্ত্রী এবং নিহত শিশুটি তার ছেলে আহনাফ আদিল (৫)। গ্রেপ্তার আনন্দ বাবু বাদল একই উপজেলার কঞ্চিবাড়ি দুলাল গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে।
সতিনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি গ্রাম থেকে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন শাহিনা বেগম। জবানবন্দিতে তিনি হত্যার পরিকল্পনা বর্ণনা করেছেন এবং সতিনের পরকীয়ার বলি হন মা ও ছেলে বলে জানিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে হত্যাকারীর ফাঁসির দাবিতে বজরা কঞ্চিবাড়ি এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ড মা ও ছেলে হত্যার এসব তথ্য জানান।
আসামিদের স্বীকারোক্তি ও তদন্তের তথ্য অনুযায়ী, বামনডাঙ্গায় রেলওয়েতে চাকরির সময় শাহিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আব্দুর রাজ্জাকের। পরে শাহিনাকে বিয়ে করে রংপুরে থাকেন আব্দুর রাজ্জাক। দুই বছর পর তাদের একটি ছেলেসন্তান হয়। কিছুদিন পর শাহিনা জানতে পারেন, আব্দুর রাজ্জাকের প্রথম স্ত্রী ও তিন সন্তান রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর শাহিনাকে গ্রামের বাড়িতে পাঠান এবং প্রথম স্ত্রী আকলি ও তিন সন্তানকে নিয়ে বামনডাঙ্গায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আব্দুর রাজ্জাক।
আব্দুর রাজ্জাকের সঙ্গে প্রায়ই তার গ্রামের বাড়িতে যেতেন বন্ধু আনন্দ বাবু বাদল। একপর্যায়ে শাহিনার সঙ্গে আনন্দ বাবুর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁওয়ে বদলি হলে প্রথম স্ত্রী ও তিন সন্তানকে গ্রামের বাড়িতে পাঠান। দুই সতিন সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। এরই একপর্যায়ে সতিন শাহিনার সঙ্গে আনন্দ বাবুর পরকীয়ার আপত্তিকর অবস্থা দেখে ফেলেন আঁখি বেগম এবং আনন্দ বাবুকে গালমন্দ করেন।
এর জেরে গত ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টার দিকে আনন্দ বাবু বাদল শাহিনার বাড়িতে এসে আঁখি বেগমের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘরে বিছানায় ঘুমিয়ে ছিল শিশু আদিল। মাকে হত্যার শব্দ শুনে জেগে উঠলে আনন্দ বাবু আদিলকে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে হত্যার পর বিছানায় শুইয়ে রাখেন। দুজনের মৃত্যু নিশ্চিত করে চলে যান আনন্দ বাবু বাদল।
ঘটনার সময় আঁখি বেগমের দুই মেয়ে পাশেই নানার বাড়িতে ছিল। কিছুক্ষণ পর বড় মেয়ে বাড়িতে এসে ঘরের ভেতর মা ও ছোট ভাইকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে শাহিনাকে মারধর করেন এবং মৃত্যুর কারণ জানতে চান। খবর পেয়ে পুলিশ এসে শাহিনাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সে সময় জিজ্ঞাসাবাদে পুলিশ এসব তথ্য জানতে পারে। পরদিন বুধবার নিহত আকলি বেগমের বাবা মো. আতোয়ার রহমান বাদী হয়ে নয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, সতিন শাহিনার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে গাইবান্ধার এসআরবি-১৩ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি গ্রাম থেকে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন