সংবাদ
সংবাদ

মৃত নারীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ


প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

মৃত নারীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ
ছবি: সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে মৃত এক নারীর কার্ড ব্যবহার করে সাড়ে তিন বছর ধরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন মৃত ওই নারীর পুত্রবধূ আম্বিয়া বেগম। 

অভিযোগ সূত্রে জানা গেছে, আম্বিয়া বেগম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী। তার শাশুড়ি আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড ছিল। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডের বিপরীতে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়।

পরে কার্ডের নাম পরিবর্তন করে স্বামী অথবা নিজের নামে করে দেওয়ার আশ্বাস দিয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বাবলু মিয়া আম্বিয়া বেগমের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ছবি ও মূল কার্ডটি নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। কিন্তু দীর্ঘ সময়েও নতুন কার্ড করে দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


মৃত নারীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুরে মৃত এক নারীর কার্ড ব্যবহার করে সাড়ে তিন বছর ধরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন মৃত ওই নারীর পুত্রবধূ আম্বিয়া বেগম। 

অভিযোগ সূত্রে জানা গেছে, আম্বিয়া বেগম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী। তার শাশুড়ি আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড ছিল। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডের বিপরীতে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়।

পরে কার্ডের নাম পরিবর্তন করে স্বামী অথবা নিজের নামে করে দেওয়ার আশ্বাস দিয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বাবলু মিয়া আম্বিয়া বেগমের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ছবি ও মূল কার্ডটি নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। কিন্তু দীর্ঘ সময়েও নতুন কার্ড করে দেওয়া হয়নি।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত