সংবাদ
সংবাদ

ধোবাউড়ায় প্রধান শিক্ষককে মারধর

প্রতিনিধি, ময়মনসিংহ
প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

ধোবাউড়ায় প্রধান শিক্ষককে মারধর
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভেদীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অপমান সইতে না পেরে মানসিক আঘাতে ওই শিক্ষক ব্রেন স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গত রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণমাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জন্মনিবন্ধন–সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেকের সঙ্গে স্থানীয় আল আমিনের কথা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের পাশের মসজিদে নামাজ পড়তে গেলে আল আমিন ও তার লোকজন তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে আরও লোকজন আসছে - এমন খবরে শিক্ষক আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। 

তাকে প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ময়মনসিংহে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি স্ট্রোক করেছেন। 

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। একজন শিক্ষকের ওপর এমন হামলার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

এ বিষয়ে অভিযুক্ত আল আমিন মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি বসে সমাধান করতাম। কিন্তু তার আগেই আল আমিন শিক্ষকের গায়ে হাত তুলেছে।’

ভুক্তভোগী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেক বলেন, ‘আমাকে মারধর করে হেনস্তা করা হয়েছে। কোনোমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে ওই বিদ্যালয়ে যাওয়ার মতো পরিবেশ নেই।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফ খান বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং প্রক্রিয়া এগোচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ধোবাউড়ায় প্রধান শিক্ষককে মারধর

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত