পাহাড়ের সবুজে ঘেরা আঁকাবাঁকা পথ। দুই পাশে সারি সারি সুপারি ও পানগাছ। কোথাও গাছের উঁচুতে মাচার মতো করে গড়ে ওঠা পানের বরজ, কোথাও পাহাড়ের ঢালে ছোট ছোট বসতি। প্রকৃতির এমন স্নিগ্ধ পরিবেশে আজ সোমবার (২৩ নভেম্বর) উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জি। পাহাড়ের চিরচেনা নীরবতা ভেঙে সেখানে ছড়িয়ে পড়েছে খাসি ভাষার গান, ঐতিহ্যবাহী নৃত্যের ছন্দ আর মানুষের প্রাণখোলা হাসি।
নিজেদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে বুকে ধারণ করে পুরোনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে একত্র হয়েছেন খাসিয়া সম্প্রদায়ের মানুষ। তাঁদের এই প্রাণের উৎসবের নাম ‘সেং কুটস্নেম’।
খাসি বর্ষপঞ্জি অনুযায়ী, এবার ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করছেন তারা। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরছড়া পুঞ্জিতে চলবে দিনব্যাপী নানা আয়োজন। খাসিয়াদের পাশাপাশি বাঙালি, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, পর্যটক ও নানা শ্রেণি-পেশার অতিথিরাও এতে অংশ নিয়েছেন।
শিকড়ের কাছে ফেরা
বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে যুগ যুগ ধরে বসবাস করে আসছে খাসিয়া জনগোষ্ঠী। নিজস্ব ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, সামাজিক রীতিনীতি ও জীবনধারায় তাদের রয়েছে স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়। পান-সুপারির বাগান ও পুঞ্জিকেন্দ্রিক সমাজব্যবস্থা তাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
খাসি ভাষায় ‘সেং কুটস্নেম’ বলতে বর্ষবিদায়কে বোঝায়। খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, ১৮৯৯ সাল থেকে খাসিয়ারা এ আয়োজন করে আসছেন। ব্রিটিশ শাসনামলে ভাষা ও সংস্কৃতি রক্ষার তাগিদ থেকে সচেতন কয়েকজন খাসি তরুণ ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। ২৩ নভেম্বর ছিল সেই ঐতিহাসিক উদ্যোগের দিন। পরবর্তী সময়ে দিনটি খাসিয়া জনগোষ্ঠীর ঐক্য ও সাংস্কৃতিক চেতনার প্রতীক হয়ে ওঠে। বাংলাদেশে ২০১১ সাল থেকে উৎসবটি বড় পরিসরে উদ্যাপিত হয়ে আসছে।
গান-নাচ ও গ্রামীণ খেলায় মুখর পুঞ্জি
উৎসবকে ঘিরে মাগুরছড়া ফুটবল মাঠে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। মাঠের এক পাশে বাঁশের খুঁটি ও সুপারিগাছের পাতা দিয়ে তৈরি করা হয়েছে আলোচনা সভার মঞ্চ। প্রকৃতির উপকরণে তৈরি এ মঞ্চ খাসিয়াদের পরিবেশবান্ধব জীবনধারারই প্রতিচ্ছবি।
উৎসবের মাঠে বসেছে ঐতিহ্যবাহী মেলা। সেখানে বিভিন্ন পণ্যের স্টলের পাশাপাশি খাসিয়াদের দৈনন্দিন জীবনযাপনের নানা উপকরণের প্রদর্শনী চলছে। বর্ণিল ঐতিহ্যবাহী পোশাকে সেজে উৎসবে অংশ নিয়েছেন নারী-পুরুষ ও শিশুরা। উৎসবের অন্যতম আকর্ষণ খাসিয়া নারীদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনা।
এ ছাড়া থাকছে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন। তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা, তীর-ধনুক ও গুলতি চালানো এবং পান গুছিয়ে সাজানোর প্রতিযোগিতা উৎসবে বাড়তি আনন্দ যোগ করেছে। তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার প্রতিযোগিতায় বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকছে মুঠোফোন।
বৈচিত্র্যের মধ্যে সম্প্রীতির বন্ধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। পাহাড়, বনভূমি, চা-বাগান ও পান-সুপারির বাগান মিলে এখানে তৈরি হয়েছে অনন্য পরিবেশ। এমন এলাকায় ‘সেং কুটস্নেম’ উৎসবের আয়োজন মাগুরছড়ার সাংস্কৃতিক পরিচিতিকে আরও বিস্তৃত করেছে।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সাজু মারছিয়াং বলেন, ‘চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। প্রতিবছর ২৩ নভেম্বর আমরা বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের আয়োজন করি। এবার খাসি বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নিচ্ছি।’
খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন