আজ ১১ নভেম্বর(বুধবার) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পারিবারিক ও আবেগঘন উৎসব ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এদিন পৃথিবীজুড়ে সনাতন ধর্মানুসারি বাঙালির প্রতিটি ঘরে বোনেরা ভাইয়ের কপালে শিশির মিশ্রিত চন্দনের ফোঁটা দিয়ে বলেন— ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা; যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।’
ভাইফোঁটা মূলত ভালোবাসা, শুভকামনা ও পারিবারিক বন্ধনের এক পবিত্র উৎসব। পঞ্জিকা মতে, প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে (কালীপূজার দুই দিন পর) এ উৎসব পালিত হয়। কোনো কোনো বছর শুক্লপক্ষের প্রথম তিথিতেও এটি পালিত হয়ে থাকে। এই দিনটি ‘যমদ্বিতীয়া’ নামেও পরিচিত।
উৎসবের দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। ভাইয়ের কপালে ফোঁটা দেয়ার আগে বোন শিশিরের জল দিয়ে ভাইয়ের মাথা, কপাল ও ভ্রু ধুইয়ে কাজল পরিয়ে দেন। এরপর চন্দনের ফোঁটা দিয়ে উচ্চারণ করেন সেই চিরচেনা মন্ত্র— “সর্বেশ্বরী মন্ত্রের জোকার, ভাইনা যাইও যমের দুয়ার, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।”
এদিন, বোনেরা ভাইয়ের জন্য নানা উপাদেয় খাদ্য রান্না করে পরিবেশন করেন। খাওয়া শেষে বোনের শাড়ির আঁচলে ভাই মুখ মুছে নেয়। ভাই-বোনের এই দৃশ্য ফুটিয়ে তোলে পারস্পরিক ভালোবাসার প্রতীকী রূপ। বড় বোন ছোট ভাইকে এবং বড় ভাই ছোট বোনকে উপহার বা বস্ত্র প্রদান করেন।
কথিত আছে, এই দিনে মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার কাছ থেকে ফোঁটা নিয়েছিলেন। আবার এক মতে, দৈত্য নরকাসুর বধের পর শ্রীকৃষ্ণ যখন তার বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খেতে দেন। সেখান থেকেই ভাইফোঁটার প্রচলন।
ভাইফোঁটা উৎসব তাই আজও স্মরণ করিয়ে দেয়— ভাই-বোনের সম্পর্ক শুধু রক্তের নয়, এটি স্নেহ, সুরক্ষা ও মমতার এক চিরন্তন বন্ধন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন