দিনাজপুর বাংলাদেশের উত্তরাঞ্চলের এমন একটি ঐতিহাসিক জনপদ, যার পরিচয় কেবল একটি প্রশাসনিক জেলা বা প্রাচীন নগর হিসেবে সীমাবদ্ধ নয়; এর মাটি, স্থাপত্য, প্রত্ননিদর্শন, জলাশয়, ধর্মীয় স্থাপনা, লোকসংস্কৃতি, কৃষিজীবন এবং বহুসাংস্কৃতিক ঐতিহ্য মিলিয়ে এটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ভূদৃশ্য। কান্তজিউ মন্দিরের অনন্য টেরাকোটা শিল্প, নয়াবাদ মসজিদের ঐতিহাসিক স্থাপত্য, কান্তনগর প্রত্নতত্ত্ব জাদুঘর, রামসাগরের বিস্তৃত জলভূমি, রাজবাড়ির স্মৃতি এবং গ্রামীণ লোকজ ঐতিহ্য—সব মিলিয়ে দিনাজপুরকে পরিকল্পিতভাবে একটি ‘হেরিটেজ সিটি' ও ' হেরিটেজ টুরিজম সিটি' হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বিচ্ছিন্ন পর্যটনকেন্দ্র উন্নয়নের পরিবর্তে দিনাজপুর শহর ও তার পার্শ্ববর্তী ঐতিহাসিক অঞ্চলকে একটি সমন্বিত সাংস্কৃতিক-পর্যটন ব্যবস্থার আওতায় আনতে হবে।
দিনাজপুরের পর্যটন উন্নয়নের মূল দর্শন হওয়া উচিত—‘ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন বিকাশ এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন’। একটি ঐতিহ্যবাহী শহর তখনই প্রকৃত অর্থে হেরিটেজ সিটিতে পরিণত হয়, যখন তার পুরোনো স্থাপনা শুধু সংরক্ষিত থাকে না; বরং সেই স্থাপনাকে ঘিরে মানুষের ইতিহাস, স্মৃতি, সংস্কৃতি, শিল্প, খাদ্য, উৎসব ও জীবনযাত্রাকেও পর্যটনের অংশ করা হয়। এ কারণে দিনাজপুরের পর্যটন পরিকল্পনা কেবল রাস্তা, পার্কিং, হোটেল বা সৌন্দর্যবর্ধনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি পূর্ণাঙ্গ হেরিটেজ ম্যানেজমেন্ট প্লান-এর আওতায় নেওয়া প্রয়োজন।
প্রথম পদক্ষেপ হিসেবে দিনাজপুরকে একটি সমন্বিত ‘হেরিটেজ টুরিজম সিটি’ হিসেবে গড়ে তোলা যেতে পারে। কান্তজিউ মন্দির, নয়াবাদ মসজিদ, কান্তনগর প্রত্নতত্ত্ব জাদুঘর, রামসাগর, রাজবাড়ি এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপনাকে একটি পর্যটন সার্কিটে যুক্ত করা হলে পর্যটকদের অবস্থানকাল বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে পর্যটনের বহুমুখী প্রভাব সৃষ্টি হবে। ঢাকা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্দিষ্ট
হেরিটেজ ট্যুর রুট চালু করা যেতে পারে। ‘এক টিকিটে দিনাজপুরের ঐতিহ্য ভ্রমণ’ ধরনের প্যাকেজ চালু হলে পর্যটকের জন্য ভ্রমণ সহজ হবে এবং বিভিন্ন দর্শনীয় স্থানকে একটি অভিন্ন পর্যটন ব্র্যান্ডের অধীনে আনা সম্ভব হবে। প্রতিটি স্থানে অভিন্ন নকশার মানচিত্র, তথ্যফলক, কিউআর কোড, পর্যটন নির্দেশিকা এবং প্রশিক্ষিত হেরিটেজ গাইড থাকলে পুরো ব্যবস্থাটি আরও আধুনিক ও পেশাদার হবে।
এই পর্যটন সার্কিটের কেন্দ্রীয় আকর্ষণ হতে পারে কান্তজিউ মন্দির। কান্তজিউ মন্দিরকে শুধু একটি ধর্মীয় স্থাপনা হিসেবে উপস্থাপন করলে এর ঐতিহাসিক ও শিল্পমূল্যের একটি বড় অংশ অদৃশ্য থেকে যায়। এর টেরাকোটা ফলকে রামায়ণ, মহাভারত, কৃষ্ণকথা, পৌরাণিক আখ্যানের পাশাপাশি সমকালীন সমাজজীবনের নানা দৃশ্য ফুটে উঠেছে। ফলে কান্তজিউ মন্দির এক অর্থে পোড়ামাটিতে নির্মিত একটি ঐতিহাসিক দলিল। এই অনন্য বৈশিষ্ট্যকে সামনে রেখে কান্তনগরে একটি 'কান্তজিও পোড়ামাটি শিল্প ও ঐতিহ্য ব্যাখ্যা কেন্দ্র' প্রতিষ্ঠা করা যেতে পারে। এখানে মন্দিরের টেরাকোটা ফলকের বিষয়, নির্মাণপ্রযুক্তি, শিল্পরীতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হবে।
মন্দিরের গুরুত্বপূর্ণ টেরাকোটা ফলকের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ তৈরি করা যেতে পারে। QR Code স্ক্যান করলে দর্শনার্থী সংশ্লিষ্ট ফলকের উচ্চমানের ছবি, বিষয়বস্তু, গল্প এবং ঐতিহাসিক ব্যাখ্যা বাংলা ও ইংরেজিতে দেখতে পারবেন। মন্দিরের ঐতিহাসিক রূপ বোঝাতে “কান্তজিউ মন্দিরের ঐতিহাসিক রূপের ত্রিমাত্রিক ডিজিটাল প্লাটফর্ম” তৈরি করা বিশেষ আকর্ষণীয় হতে পারে। বিশেষ করে ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত মূল শিখরগুলোর সম্ভাব্য ঐতিহাসিক রূপ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করলে দর্শক বর্তমান স্থাপনার পাশাপাশি এর অতীত স্থাপত্যিক বৈভবও উপলব্ধি করতে পারবেন। একই সঙ্গে মন্দিরের চারপাশের 'ঐতিহ্য- পরিবেশ সংরক্ষণ পরিকল্পনা'
বাস্তবায়ন জরুরি, যাতে অপরিকল্পিত দোকান, বিজ্ঞাপন, যানবাহন বা আধুনিক নির্মাণ মন্দিরের ঐতিহাসিক দৃশ্যমানতা ও পরিবেশ নষ্ট না করে।
কান্তজিউ মন্দিরের সঙ্গে নয়াবাদ মসজিদকে একই পর্যটন সার্কিটে যুক্ত করা দিনাজপুরের ঐতিহ্য-পর্যটনের একটি বিশেষ বৈশিষ্ট্য হতে পারে। এই দুই স্থাপনাকে কোনো প্রতিযোগিতামূলক ধর্মীয় পরিচয়ের মধ্যে না রেখে একই ভূখণ্ডের বহুস্তরীয় স্থাপত্য ও সামাজিক ইতিহাসের অংশ হিসেবে উপস্থাপন করা যেতে পারে। ‘একই ভূখণ্ডে বহু শতাব্দীর সহাবস্থানের স্থাপত্য-ঐতিহ্য’—এই ধারণাকে কেন্দ্র করে কান্তজি–নয়াবাদ ঐতিহ্য ভ্রমণপথ, পদযাত্রা ভ্রমণপথ ও সাইকেল ভ্রমণপথ গড়ে তোলা সম্ভব। নয়াবাদ মসজিদের ইতিহাস, স্থাপত্য ও স্থানীয় স্মৃতিকে বহুভাষিক তথ্যফলক ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে তুলে ধরা হলে এই সার্কিট আরও সমৃদ্ধ হবে।
কান্তনগর প্রত্নতত্ত্ব জাদুঘরকে এই পুরো পর্যটন ব্যবস্থার জ্ঞানকেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন। আধুনিক
আধুনিক জাদুঘর প্রদর্শনব্যবস্থা, স্পর্শনির্ভর পর্দা, ইন্টার্যাকটিভ মানচিত্র, ত্রিমাত্রিক মডেল এবং ডিজিটাল তথ্যসংরক্ষণাগার এবং বাংলা-ইংরেজি দ্বিভাষিক তথ্য উপস্থাপনের মাধ্যমে জাদুঘরকে নতুন প্রজন্মের উপযোগী করা যেতে পারে। শিশু-কিশোরদের জন্য প্রত্নতত্ত্ব শিক্ষাকেন্দ্র এবং গবেষকদের জন্য গবেষণা গ্রন্থাগার ও ডিজিটাল গবেষণা-তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হলে জাদুঘরটি শুধু দর্শনীয় স্থান নয়, একটি সক্রিয় শিক্ষা ও গবেষণাকেন্দ্রেও পরিণত হবে।
তবে দিনাজপুরের হেরিটেজ সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন সংযোজন হতে পারে একটি ‘কান্তনগর ফোকলোর মিউজিয়াম’। প্রত্নতত্ত্ব জাদুঘর মূলত বস্তুগত অতীতকে সংরক্ষণ করে; কিন্তু লোকসংস্কৃতি মানুষের জীবন্ত স্মৃতি ও সৃজনশীলতার ধারক। লোকগান, লোককথা, পালাগান, লোকনৃত্য, লোকনাট্য, লোকবাদ্য, মেলা, কৃষিজীবন, লোকশিল্প, খাদ্যসংস্কৃতি, পোশাক, অলংকার, লোকবিশ্বাস এবং স্থানীয় জ্ঞান—এসব সংরক্ষণ না করলে অনেক ঐতিহ্য আগামী প্রজন্মে পৌঁছানোর আগেই হারিয়ে যেতে পারে।
তাই ফোকলোর মিউজিয়ামকে প্রচলিত অর্থে কাচের বাক্সে পুরোনো সামগ্রী প্রদর্শনের জায়গা না করে একটি
'জীবন্ত ঐতিহ্য জাদুঘর' হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এর ভেতরে দিনাজপুরের লোকগান, লোককথা, লোকবাদ্যযন্ত্র, লোকনৃত্য, কৃষিজীবন, কারুশিল্প, খাদ্য, পোশাক, মেলা ও লোকউৎসব, স্থানীয় জ্ঞান এবং বিভিন্ন সম্প্রদায়ের জীবন ও সংস্কৃতি নিয়ে পৃথক প্রদর্শনী থাকতে পারে। পাশাপাশি দিনাজপুরের আঞ্চলিক ভাষা ও উপভাষার শব্দভাণ্ডার, লোকপ্রবাদ, ধাঁধা, গান এবং মৌখিক ইতিহাসের একটি স্থায়ী আর্কাইভ তৈরি করা যেতে পারে।
ফোকলোর মিউজিয়ামের সবচেয়ে অভিনব অংশ হতে পারে 'দেয়ালহীন জাদুঘর’ ধারণার আওতায় মিউজিয়ামের একটি অংশকে ‘খোলা আকাশের নিচে লোকসংস্কৃতি গ্রাম’ হিসেবে গড়ে তোলা। যেখানে নিয়মিত লোকগানের আসর, পালাগান, লোকনাট্য, লোকবাদ্য পরিবেশনা এবং কারুশিল্পের সরাসরি প্রদর্শন থাকবে। মৃৎশিল্পী, তাঁতি, বাঁশ-বেতের কারিগর বা অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পীরা পর্যটকদের সামনে তাঁদের কাজ প্রদর্শন করতে পারবেন। স্থানীয় খাবারের আয়োজন, মৌসুমি লোকউৎসব এবং প্রবীণদের স্মৃতিচারণের অনুষ্ঠানও হতে পারে এই জীবন্ত জাদুঘরের অংশ। এতে পর্যটক শুধু ঐতিহ্য দেখবেন না, ঐতিহ্যের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এই উদ্যোগের সঙ্গে একটি 'দিনাজপুর লোকসংস্কৃতির ডিজিটাল তথ্যসংরক্ষণাগার' প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। জেলার প্রবীণ শিল্পী, গায়ক, বাদ্যযন্ত্রী, কথক ও সংস্কৃতিসেবীদের সাক্ষাৎকার ভিডিও ও অডিও আকারে সংরক্ষণ করা যেতে পারে। বিলুপ্তপ্রায় গান, লোককথা, স্থানীয় উপভাষা, পুরোনো মেলা, আচার, উৎসব, বাদ্যযন্ত্র ও কারুশিল্পের ডিজিটাল নথি তৈরি করা প্রয়োজন। প্রতিটি উপাদানের সঙ্গে তার অঞ্চল, সম্প্রদায়, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থা নথিভুক্ত করা হলে ভবিষ্যৎ গবেষণার জন্য এটি একটি মূল্যবান সম্পদে পরিণত হবে।
রামসাগরকে এই 'হেরিটেজ সিটি' পরিকল্পনার প্রকৃতি ও বিনোদন অংশ হিসেবে যুক্ত করা যেতে পারে। রামসাগরকে শুধু একটি ঐতিহাসিক দিঘি হিসেবে না দেখে 'প্রকৃতি, ইতিহাস ও বিনোদনভিত্তিক পর্যটন'-এর কেন্দ্র হিসেবে উন্নত করা প্রয়োজন। সেখানে একটি
প্রকৃতি ও ঐতিহ্য ব্যাখ্যা কেন্দ্র, শিশুদের জন্য প্রকৃতি শিক্ষা কেন্দ্র, পরিবেশবান্ধব স্থানীয় বাজার এবং নিয়ন্ত্রিত বিনোদন ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। রাতের পর্যটনের জন্য আলোকসজ্জা করা হলেও তা যেন পাখি, জলজ প্রাণী ও স্থানীয় জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব না ফেলে, সে বিষয়ে পরিবেশগত নীতিমালা থাকা জরুরি। এভাবে রামসাগরকে দিনাজপুরের ‘প্রকৃতি পর্যটনের প্রবেশদ্বার' হিসেবে ব্র্যান্ডিং করা যেতে পারে।
হেরিটেজ সিটি গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটনের অর্থনীতির অংশীদার করা। স্থানীয় তরুণদের ঐতিহ্যবাহী স্থাপনা ও সংস্কৃতি বিষয়ক পর্যটন-গাইড এবং ঐতিহ্য সংরক্ষণে স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। লোকশিল্পীদের জন্য স্থায়ী বাজার, জাদুঘরের স্মারকপণ্য বিক্রয়কেন্দ্র, লোকশিল্পের বাজার এবং পর্যটকদের জন্য অর্থের বিনিময়ে সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা করা যেতে পারে। তরুণদের জন্য কাজ শিখে দক্ষতা অর্জনের প্রশিক্ষণ কর্মসূচি এবং শিল্পীদের জন্য ডিজিটাল শিল্পী তথ্যনিবন্ধন ব্যবস্থা চালু হলে ঐতিহ্য সংরক্ষণ ও কর্মসংস্থান একই সঙ্গে এগিয়ে যাবে। কারণ স্থানীয় মানুষের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে ঐতিহ্য সংরক্ষণকে যুক্ত করা না গেলে দীর্ঘমেয়াদে কোনো ঐতিহ্যভিত্তিক পর্যটন প্রকল্প টেকসই করা সম্ভব নয়।
শিশু ও তরুণদের সম্পৃক্ত করাও এই পরিকল্পনার অপরিহার্য অংশ হওয়া উচিত। স্কুল শিক্ষার্থীদের জন্য
লোকসংস্কৃতি শিক্ষা কর্মসূচি, ‘একদিনের লোকশিল্পী’ কর্মসূচি, লোককথা বলার অনুষ্ঠান এবং লোকবাদ্য শেখার কর্মশালা আয়োজন করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা, ইন্টার্নশিপ ও ফিল্ডওয়ার্কের সুযোগ সৃষ্টি করা হলে দিনাজপুরকে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য গবেষণা কেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব।
দিনাজপুরের ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। ইউনেস্কোর ‘অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ সংরক্ষণ কাঠামোর আলোকে দিনাজপুরের সম্ভাবনাময় লোকঐতিহ্য চিহ্নিত, নথিভুক্ত ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক লোকসংগীত ও লোকসংস্কৃতি উৎসবে দিনাজপুরের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, গবেষণামূলক গ্রন্থ ও তথ্যচিত্র প্রকাশ এবং দেশ-বিদেশের গবেষকদের জন্য ‘লোকসংস্কৃতি গবেষণা কর্মসূচি’ চালু করা যেতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দিনাজপুরের লোকঐতিহ্য শুধু সংরক্ষিতই হবে না, বরং তা জাতীয় সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আন্তর্জাতিক পরিসরেও পরিচিতি লাভ করতে পারে।
দিনাজপুরকে হেরিটেজ সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্য তাই শুধু কয়েকটি পুরোনো স্থাপনা সংস্কার করা নয়। এর লক্ষ্য হওয়া উচিত একটি সম্পূর্ণ সাংস্কৃতিক অর্থনীতি ও ঐতিহ্যভিত্তিক নগর-পর্যটন ব্যবস্থা তৈরি করা, যেখানে কান্তজিউ মন্দিরের টেরাকোটা, নয়াবাদ মসজিদের স্থাপত্য, প্রত্নতত্ত্ব জাদুঘরের নিদর্শন, রামসাগরের প্রকৃতি এবং মানুষের জীবন্ত লোকসংস্কৃতি একই গল্পের বিভিন্ন অধ্যায় হয়ে উঠবে।
কান্তজিউ মন্দিরের পোড়ামাটির দেয়ালে আমরা অতীতের মানুষের জীবন দেখতে পাই; ফোকলোর মিউজিয়ামে আমরা সেই মানুষের উত্তরসূরিদের জীবন্ত সংস্কৃতিকে দেখতে চাই। একটি আমাদের প্রত্নঐতিহ্য সংরক্ষণ করবে, অন্যটি আমাদের জীবন্ত ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেবে। এই দুইয়ের সমন্বয়েই দিনাজপুর কেবল একটি পর্যটনকেন্দ্র নয়, উত্তরবঙ্গের একটি স্বতন্ত্র হেরিটেজ সিটি এবং সাংস্কৃতিক পর্যটনের গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
[লেখক: কবি, গবেষক ও সাবেক সদস্য শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড]

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন