বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বসভায় নজরুল ও হেমন্ত সন্ধ্যা’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য এই আয়োজনে মূল আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। সুর, কবিতা ও আলোচনার মেলবন্ধনে অনুষ্ঠানটি উপস্থিত সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন সাহিত্যিক হাসনাত আবদুল হাই। আয়োজনের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন বিশ্বসভায় নজরুল আন্তর্জাতিক সম্মেলন পরিষদের কামরুল ইসলাম। ‘বিশ্বসভায় নজরুল’ শীর্ষক আলোচনা পর্বে বক্তা হিসেবে অংশ নেন প্রফেসর আহমেদ রেজা ও কাওসার চৌধুরী, এবং তাদের সঙ্গে যুক্ত ছিলেন শেখ রবিউল হক।
এ ছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আয়োজনের অন্যতম অংশ হিসেবে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন শেখ রবিউল হক, অনুবাদক মোস্তফা তোফায়েল হোসেন, ড. নাসরিন জেবিন, মোছা. নূরজাহান খাতুন এবং শামসাদ ফেরদৌসী।
অনুষ্ঠানের প্রথম পর্বে মনোমুগ্ধকর কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন দেশের একঝাঁক প্রতিশ্রুতিশীল ও বরেণ্য বাচিকশিল্পী। তাদের মধ্যে ছিলেন আহমেদ কামরুল মোর্শেদ, আতাউর রহমান কানন, আসাদুল্লাহ, রূপশ্রী চক্রবর্তী, ড. আফরোজা পারভীন, নিপু মল্লিক, নাজমুন্নাহার মিতা, ইউজিন গোমেজ ও সাবরিনা রবিন।
আরও আবৃত্তি করেন শিপ্রা রহমান, রাজিয়া রহমান, শোভা চৌধুরী, শিশির বিন্দু, মাহমুদুর রশীদ, আব্দুল মান্নান সরকার, সৈয়দ আনিসুর রহমান, নাঈম আহমেদ এবং এস এম ফরহাদ। আবৃত্তির পাশাপাশি নিজস্ব শৈল্পিক নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন দীপা সরকার।
আয়োজনের দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘হেমন্ত সন্ধ্যা’ পরিচালনার দায়িত্বে ছিলেন বরেণ্য শিল্পী ফাতেমাতুজ জোহরা। তাঁর নির্দেশনা ও অংশগ্রহণে এই পর্বে নজরুল সংগীতের মূর্ছনায় হলরুম মাতিয়ে তোলেন একদল শিল্পী। ফাতেমাতুজ জোহরার পাশাপাশি সংগীত পরিবেশন করেন স্বর্ণময়ী মণ্ডল, রেফুল করিম, নুসরাত জাহান প্রভা, সামিয়া সাদাফ ও বিনয় সমদ্দার।
এ ছাড়া কণ্ঠের জাদুতে দর্শকদের বিমোহিত করেন নূরজাহান রুমানা, আনজুমান শিমুল, শামীমা নাসরিন চমন, নাদিয়া আফরোজ শাওন এবং শেলী চন্দ।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনা করেন মাসুম আজিজুল বাশার এবং নাজমুন্নাহার মিতা। অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন আবু সাঈদ তুলু।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন