সংবাদ
সংবাদ

অ্যান্টিবায়োটিক অকার্যকরে প্রতিবছর সোয়া লাখ মানুষের মৃত্যু

বাকী বিল্লাহ
বাকী বিল্লাহ
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

অ্যান্টিবায়োটিক অকার্যকরে প্রতিবছর সোয়া লাখ মানুষের মৃত্যু
ছবি : সংগৃহীত

  • আইসিইউ ও অপারেশনে বাড়ছে সংকট

অ্যান্টিবায়োটিক ওষুধে কাজ না করায় প্রতি বছর সোয়া লাখ মানুষ মারা যাচ্ছেন। আর অসুস্থ রোগীদের দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকতে হয়। এতে রোগীদের চিকিৎসা ব্যয় আরও বেড়ে যায়। এই জন্য সরকার অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার রাজধানীর বনানীতে একটি কর্মশালায় তিনি এসব কথা বলেন।

অপরদিকে আইসিইউ বিশেষজ্ঞদের মতে, হাসপাতালে আইসিইউতে রাখা সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কাজ করছে না। আবার কোনো কোনো অ্যান্টিবায়োটিক শতকরা ২৫ ভাগ ও ৫০ ভাগ কাজ করলেও অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ কাজই করে না। যার কারণে অপারেশন পরবর্তীতে রোগীদের অনেক সময় ইনফেকশন হয়। তাতে সংকটাপন্ন ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। কারণ জীবাণু প্রতিরোধে অ্যান্টিবায়োটিক কাজ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

  • ডিজিটাল নজরদারি ও সরকারি উদ্যোগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, সরকার অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছেন। ব্যবস্থাপত্র ছাড়া বা ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন জরুরি। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। এতে সব কিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে। এ ছাড়াও দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যে ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে।

  • চিকিৎসা শিক্ষায় ঘাটতির তাগিদ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলে অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরা সেই সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।

  • বিএমইউর গবেষণায় উদ্বেগজনক চিত্র

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান আবু নাসের ইবনে সাত্তার তাদের এক গবেষণা প্রতিবেদনে বলেন, দেশের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকগুলোর এক-তৃতীয়াংশের বেশি জীবাণুর বিরুদ্ধে কাজ করছে না। এমনকি নিবিড় পরিচর্যা কেন্দ্রে মুমূর্ষু রোগীদের চিকিৎসায় সমস্যা হচ্ছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। বিএমইউর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের ২০২৫-২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনার ভিত্তিতে এই তথ্য তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করা হয়েছে, যা ২০২২ সালের ৩২ হাজার ৬৮৬ এবং ২০২৪-২৫ সালের ৪৬ হাজার ২৭৯টির চেয়ে বেশি। এর মধ্যে ১৩ হাজার ২৫২টি নমুনায় ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা ২৬ দশমিক ১ শতাংশ। ১৭ হাজার ১৩৮টি প্রস্রাবের নমুনার মধ্যে ৩৭ দশমিক ৬ শতাংশে এবং ১৬ হাজার ৯০৪টি রক্তের নমুনার মধ্যে ৮ শতাংশে জীবাণু শনাক্ত হয়েছে। শনাক্ত জীবাণুর প্রায় অর্ধেক এসেছে প্রস্রাব থেকে, যার হার ৪৮ দশমিক ৬ শতাংশ। এরপর রয়েছে ক্ষতের নমুনা ১৬ দশমিক ১ শতাংশ, রক্ত ১০ দশমিক ২ শতাংশ এবং কফ ৯ দশমিক ৭ শতাংশ। প্রস্রাবে সবচেয়ে বেশি পাওয়া গেছে ই. কোলাই ৫০ দশমিক ৬ শতাংশ, আর রক্তে ক্লেবসিয়েলা ১৮ দশমিক ৬ শতাংশ। ক্ষতে সিউডোমোনাস এবং কফে ক্লেবসিয়েলায় প্রাধান্য দেখা গেছে।

  • কার্বাপেনেম ও রক্তের সংক্রমণে ঝুঁকি

প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো কার্বাপেনেম গ্রুপের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া। ছয়টি প্রধান জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টি প্রতিরোধী পাওয়া গেছে, যা ৩৬ দশমিক ২ শতাংশ। আগের বছর এই হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ। এক বছরে ক্লেবসিয়েলার কার্বাপেনেম প্রতিরোধ ২৭ দশমিক ৬ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে। আর ই. কোলাইয়ের মধ্যে ১৪ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশ হয়েছে। হাসপাতালে সংক্রমণ ছড়ানোর জন্য পরিচিত সিউডোমোনাসে ৫৭ দশমিক ৫ শতাংশ এবং এর ৫২ দশমিক ১ শতাংশ কার্বাপেনেম-প্রতিরোধী। আগের বছরের তুলনায় কিছুটা কমলেও এখনো অর্ধেকের বেশি। ২০২২-২৩ সালের তুলনায় কার্বাপেনেম প্রতিরোধী সিউডোমোনাসের সংখ্যা ২৭৬ থেকে বেড়ে ৯৩৭-এ দাঁড়িয়েছে।

রক্তের সংক্রমণে পরিস্থিতি আরও কঠিন। রক্ত থেকে পাওয়া ক্লেবসিয়েলার ৫৬ শতাংশ, অ্যাসিনেটোব্যাক্টারের ৬২ দশমিক ২ শতাংশ এবং ই. কোলাইয়ের ৩৩ দশমিক ৩ শতাংশ মারোপেনেমে সাড়া দিচ্ছে না। আইসিইউর রোগীদের শ্বাসনালি থেকে সংগৃহীত নমুনায় ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাক্টারের প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বিভাগ ও আইসিইউতে মারোপেনেমকে প্রথম সারির ওষুধ হিসেবে ব্যবহারের সঙ্গে এই চিত্র সামঞ্জস্যপূর্ণ।

  • কোলিস্টিন, মূত্রনালি ও এমআরএসএ পরিস্থিতি

সর্বশেষ ভরসা হিসেবে বিবেচিত কোলিস্টিন এখনো বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর। সব নমুনা মিলিয়ে ক্লেবসিয়েলার ০ দশমিক ৪ শতাংশ ও অ্যাসিনেটোব্যাক্টারের ০ দশমিক ৮ শতাংশ কোলিস্টিন-প্রতিরোধী। তবে রক্তের নমুনায় এই হার যথাক্রমে ৩ দশমিক ৬ ও ৩ দশমিক ১ শতাংশ, যা ভবিষ্যতের জন্য সতর্কসংকেত।

মূত্রনালির সংক্রমণের প্রধান জীবাণু ই. কোলাইয়ের ৮২ দশমিক ৮ শতাংশ অ্যামোক্সিসিলিনে, ৭৫ দশমিক ৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিনে, ৬২ দশমিক ২ শতাংশ সেফট্রিয়াক্সোনে এবং ৫২ দশমিক ৯ শতাংশ জেন্টামাইসিনে সাড়া দিচ্ছে না। মূত্রনালির সংক্রমণে বহুল ব্যবহৃত নাইট্রোফুরানটোইনের প্রতি প্রতিরোধ এক বছরে ৩৩ দশমিক ৩ থেকে বেড়ে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে। প্রস্রাবের ই. কোলাইয়ে মারোপেনেম প্রতিরোধও ১২ দশমিক ৫ থেকে বেড়ে ১৮ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। তবে পিপারাসিলিন-তাজোব্যাকটাম প্রতিরোধ ৯ দশমিক ৪ শতাংশ, কোলিস্টিন ও টাইজেসাইক্লিন এখনো কার্যকর রয়েছে। ইতিবাচক দিক হলো, প্রস্রাবে ইএসবিএল উৎপাদনকারী ই. কোলাইয়ের হার ৩ দশমিক ১৬ থেকে কমে ২ দশমিক ৭ শতাংশ হয়েছে।

প্রতিবেদনে মূত্রনালির নমুনায় ভ্যানকোমাইসিন-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ১২টি এবং এন্টেরোকক্কাস ১৩টি শনাক্তের তথ্য দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রস্রাবে ১৩টি লাইনেজোলিড-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসও পাওয়া গেছে। মেথিসিলিন-রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বা এমআরএসএ ধারাবাহিকভাবে বাড়ছে। পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় এমআরএসএর হার ২০২২-২৩ সালের ৯ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ১৯ দশমিক ২ এবং চলতি প্রতিবেদনে ২৬ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।

  • টাইফয়েড ও ছত্রাক সংক্রমণে নতুন প্রবণতা

রক্ত থেকে পাওয়া ১৪২টি টাইফয়েডের জীবাণু অর্থাৎ সালমোনেলা টাইফির অর্ধেকই সিপ্রোফ্লক্সাসিন-প্রতিরোধী, যা আগের বছর ছিল ৪০ দশমিক ৩ শতাংশ। নালিডিক্সিক অ্যাসিডে প্রতিরোধ ৬৯ দশমিক ৭ শতাংশ। পাঁচটি জীবাণু টাইফয়েডের প্রধান ওষুধ সেফট্রিয়াক্সোনেও সাড়া দেয়নি, আগের বছর এই সংখ্যা ছিল চার। তবে কো-ট্রাইমোক্সাজল ১২ শতাংশ ও ক্লোরামফেনিকলের ১৪ দশমিক ৯ শতাংশ প্রতিরোধ কম থাকায় এগুলো আবার কার্যকর বিকল্প হয়ে উঠেছে।

রক্তের ছত্রাক সংক্রমণের ক্ষেত্রেও নতুন প্রবণতা দেখা গেছে। ৬ হাজার ৫৯১টি নমুনার মধ্যে ৭৬টিতে ইস্ট পাওয়া গেছে। ক্যান্ডিডা অ্যালবিকানস ও ক্যান্ডিডা ট্রপিক্যালিসের ২২টি করে নমুনার পরেই রয়েছে ক্যান্ডিডা সিফেরি ১৮টি, যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এই প্রজাতির ৭২ দশমিক ২ শতাংশ ফ্লুকোনাজল-প্রতিরোধী, যা আগের বছর ছিল ৪০ শতাংশ। তবে মাইকাফানজিন সব প্রজাতির বিরুদ্ধে কার্যকর ছিল।

  • কেন নীরব মহামারি ও চিকিৎসার ঝুঁকি

প্রতিবেদনের ভূমিকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে একটি নীরব মহামারি হিসেবে বর্ণনা করা হয়েছে। অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত প্রেসক্রিপশন, রোগীর চাপ, নিজে নিজে ওষুধ সেবন, অপর্যাপ্ত মাত্রায় ওষুধ গ্রহণ এবং রোগ নির্ণয় ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাসপাতালগুলো প্রতিরোধী জীবাণুর হটস্পট এবং এক হাসপাতালের প্রতিরোধী সংক্রমণ রোগীর মাধ্যমে অল্প সময়ে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধী সংক্রমণের কারণে নিউমোনিয়া, সেপসিস, যক্ষ্মার মতো সাধারণ সংক্রমণের চিকিৎসা কঠিন, কখনো অসম্ভব হয়ে পড়েছে। এতে মৃত্যুহার বাড়ছে, হাসপাতালে থাকার সময় দীর্ঘ হচ্ছে এবং দামি ও পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওষুধের প্রয়োজন হচ্ছে, যা পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় আর্থিক চাপ তৈরি করছে। ক্যান্সারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, বড় অস্ত্রোপচার ও অন্যান্য চিকিৎসার সাফল্যও হুমকির মুখে।

  • সীমাবদ্ধতা ও করণীয় সুপারিশ

প্রতিবেদনে সীমাবদ্ধতার কথাও স্বীকার করা হয়েছে। কার্যকর হাসপাতাল ও ল্যাবরেটরি তথ্যব্যবস্থা না থাকায় নমুনাগুলো বহির্বিভাগ, অন্তর্বিভাগ না জরুরি বিভাগের, তা আলাদা করা যায়নি। রোগীর আগের অ্যান্টিবায়োটিক সেবনের ইতিহাসও পাওয়া যায়নি। এর ফলে প্রতিরোধের হার প্রকৃত অবস্থার চেয়ে বেশি দেখাতে পারে। তবে এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট স্কিম, অভ্যন্তরীণ মাননিয়ন্ত্রণ ও মাসিক তথ্য পর্যবেক্ষণের মাধ্যমে তথ্যের মান নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এই অ্যান্টিবায়োগ্রাম তথ্যের ভিত্তিতে অ্যান্টিবায়োটিক নীতিমালা প্রণয়ন ও নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং ল্যাবরেটরি ব্যবস্থা শক্তিশালী করা, মানুষ ও প্রাণিস্বাস্থ্যে দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করা এবং জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন।

এ ছাড়া ভ্যানকোমাইসিন, লাইনেজোলিড ও কোলিস্টিন-প্রতিরোধী সব জীবাণু মলিকুলার পরীক্ষায় নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ নিয়ে গবেষণা জোরদার করার কথা বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অ্যান্টিবায়োটিক অকার্যকরে প্রতিবছর সোয়া লাখ মানুষের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত