সংবাদ
সংবাদ

এইচএসসি পুনর্নিরীক্ষণের সংশোধিত ফলে পাস ৫৫৪৮

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

এইচএসসি পুনর্নিরীক্ষণের সংশোধিত ফলে পাস ৫৫৪৮
ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন। সংশোধিত এই হিসাবে মোট ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করে। এর আগে বিকেল ৩টায় প্রকাশিত প্রথম পরিসংখ্যানে গরমিল ধরা পড়ায় তা সরিয়ে নেওয়া হয় এবং নতুন করে হিসাব করে এই ফল প্রকাশ করা হয়।

সংশোধিত পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩ হাজার ১৮২ জন শিক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪১১ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৪২ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২ হাজার ২২৪ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। সামগ্রিকভাবে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৯ হাজার ৭১০ জন, মাদরাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর আলাদা পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৫৯২ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ৪৬৫ জন। কুমিল্লা বোর্ডে পাস করেছেন ৫০৭ জন ও নতুন জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন। রাজশাহী বোর্ডে ১০৪ জন পাস ও ৫৬ জন নতুন জিপিএ-৫ পেয়েছেন। যশোর বোর্ডে পাস করেছেন ৩৫৭ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৬৩ জন। চট্টগ্রাম বোর্ডে ২৫৮ জন পাস ও ১০১ জন নতুন জিপিএ-৫ পেয়েছেন। বরিশাল বোর্ডে ২১ জন ফেল থেকে পাস করেছেন এবং সমান সংখ্যক ২১ জন নতুন জিপিএ-৫ পেয়েছেন। সিলেট বোর্ডে ২১১ জন পাস ও ৭৭ জন নতুন জিপিএ-৫ এবং দিনাজপুর বোর্ডে ৪৭৮ জন পাস ও ১৩৪ জন নতুন জিপিএ-৫ পেয়েছেন। ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৬৫৪ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭৪ জন। সাধারণ বোর্ডগুলোর মধ্যে ফেল থেকে পাসের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ বোর্ড এবং নতুন জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য সারা দেশ থেকে ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ৭ দশমিক ৯৫ শতাংশ।

উল্লেখ্য, সোমবার বিকেলে প্রকাশিত প্রথম পরিসংখ্যানে সারা দেশে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য জানানো হয়েছিল। তবে সংশোধিত হিসাবে তা কমে ২৩ হাজার ১৪৫ জনে দাঁড়িয়েছে, যা প্রথম প্রকাশিত হিসাবের তুলনায় ১০ হাজার ২০৪ জন কম।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এইচএসসি পুনর্নিরীক্ষণের সংশোধিত ফলে পাস ৫৫৪৮

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত