সংবাদ
সংবাদ

টানা বৃষ্টিতে তরমুজ চাষিদের বড় ক্ষতি

প্রতিনিধি, ​রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রতিনিধি, ​রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

টানা বৃষ্টিতে তরমুজ চাষিদের বড় ক্ষতি
ছবি : সংবাদ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে আগাম তরমুজের চারার বড় ক্ষতি হয়েছে। চারা পচে যাওয়া, জমি ভিজে থাকা এবং নতুন করে আবাদের বাড়তি ব্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা।

কৃষি বিভাগের আশঙ্কা, এতে উপজেলার ৪০ থেকে ৪৫ শতাংশ তরমুজের আবাদ ক্ষতির মুখে পড়তে পারে। চাষিদের শঙ্কা, কাজ পিছিয়ে যাবে ১৫ থেকে ২০ দিন, খরচও গুনতে হবে দ্বিগুণ।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে উপকূলীয় এলাকায় টানা তিন দিন বৃষ্টি হয়। নদী ও সাগরবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ-উপজেলা রাঙ্গাবালীতে সোমবার (২৩ নভেম্বর) সকালে আরও এক দফা হালকা বৃষ্টি নামে। এরপর দিনভর আকাশ মেঘলা থাকলেও অনেক জমিতে এখনো পানি জমে থাকতে দেখা গেছে।

সরেজমিনে উপজেলার কাউখালী চরে দেখা যায়, তরমুজের খেতে জমে থাকা পানি সরাতে কোদাল দিয়ে নালা কাটছেন চাষিরা। একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে চরমোন্তাজ, চর ইমারশন, চালিতাবুনিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবি এলাকায়।

আগাম বাজারে ভালো দাম পাওয়ার আশায় যারা আগেভাগে চারা তৈরি ও জমি গোছানোর কাজ শুরু করেছিলেন, তারাই এখন সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন। কাউখালী চরে ৩ হেক্টর জমিতে তরমুজ চাষ করা নুরুজ্জামান বলেন, ‘টানা বৃষ্টিতে পলিথিন দিয়ে চারা ঢেকে রেখেছিলাম, তারপরও পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। অনেকের খেতে এখনো পানি জমে আছে; কড়া রোদ উঠলে বাকি চারাও টিকবে না।’

একই চরের চাষি নুর আলম চৌকিদার বলেন, ‘বৃষ্টিতে চারার গোড়ায় পচন ধরেছে। চাষ দিয়ে রাখা জমিও ভিজে নরম হয়ে আছে। এই জমি শুকিয়ে আবার চাষের উপযোগী হতে ১৫ থেকে ২০ দিন লাগবে। সব মিলিয়ে আমরা প্রায় এক মাস পিছিয়ে পড়ব। সার ও ওষুধসহ আগের খরচ তো গেলই, নতুন করে করতে গেলে খরচ দ্বিগুণ হয়ে যাবে।’

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, চলতি মৌসুমে রাঙ্গাবালীতে প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক হাজার হেক্টর জমি প্রস্তুত করা হয়েছিল এবং ৮০ থেকে ৮৫ হেক্টর জমিতে ইতোমধ্যে চারা রোপণ বা আবাদ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় তরমুজের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি নামার পর কয়েক দিনের মধ্যে ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪০ থেকে ৪৫ শতাংশ তরমুজের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, ‘আগাম তরমুজের চারা রোপণের জন্য এই সময়টা উপযুক্ত হলেও অসময়ের বৃষ্টি বড় ক্ষতির কারণ হয়েছে। সময়মতো চারা রোপণ করা না গেলে চাষিদের দ্বিগুণ খরচের মুখে পড়তে হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার প্রয়োজন হলে কৃষি কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে তরমুজ চাষিদের বড় ক্ষতি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত