সংবাদ
সংবাদ

আ.লীগ নেতা হত্যায় বিএনপির ২৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ এএম

আ.লীগ নেতা হত্যায় বিএনপির ২৪ জনের বিরুদ্ধে মামলা
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আশরাফ আলী (৫৪) হত্যার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নিহতের ছেলে মো. ইয়াকুব আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি দায়ের করেন। নিহত আশরাফ আলী আওয়ামী লীগের দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ছিলেন।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ভাঙ্গাবাড়ি গ্রামের রইস উদ্দিন বেপারি (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামারগ্রামের কলেজপাড়া এলাকার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনামিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫) ও গোপরেখী গ্রামের মো. ইয়াহিয়া (৩২)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। পথে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন মোটরসাইকেলে এসে তার পথরোধ করে হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হামলাকারীরা।

পরে গুরুতর আহত অবস্থায় আশরাফ আলীকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোররাতে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে ও মামলার বাদী ইয়াকুব আলী অভিযোগ করে বলেন, মামলা না করার জন্য হত্যাকাণ্ডের পর থেকেই আসামিপক্ষের লোকজন তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাবার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিনকে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহায়মিনুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আ.লীগ নেতা হত্যায় বিএনপির ২৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত