সংবাদ
সংবাদ

তার ছিঁড়ে বিকল রমেকের লিফট, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

তার ছিঁড়ে বিকল রমেকের লিফট, ভোগান্তিতে রোগীরা
লিফটের তার ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা, ভোগান্তি চরমে

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের তার ছিঁড়ে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রোগী ও তাদের স্বজনরা। ঘটনাটি ঘটেছে রোববার রাতে। ভাগ্যক্রমে ওই সময় লিফটে কেউ ছিলেন না। বর্তমানে একটি লিফট দিয়ে কোনোরকমে রোগী পরিবহন করা হচ্ছে।

হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, হাসপাতালের একটি লিফটের বয়স ৩০ বছরেরও বেশি এবং সেটি মালামাল ও রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হয়। মাসের বেশির ভাগ সময় এটি অচল থাকে।

এদিকে লিফটের দায়িত্বে থাকা কর্মচারী বেলাল জানান, হাসপাতালের তিনটি লিফটের একটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। সচল দুটির একটি অচল হয়ে গেছে। ফলে মুমূর্ষু রোগীদের হাসপাতালের পাঁচতলা পর্যন্ত নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বয়স্ক নারী-পুরুষদের অবস্থা আরও করুণ।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিকট শব্দ করে লিফটের তার ছিঁড়ে পড়ে। এ সময় হাসপাতালের নিচে অপেক্ষমাণ রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা যায়, হাসপাতালের পাঁচতলা থেকে নিচে নামার সময় তৃতীয় তলায় লিফটের তার ছিঁড়ে যায়। এ সময় লিফটের দরজাসহ লিফটের ব্যাপক ক্ষতি হয়।

এ ব্যাপারে রোগীর স্বজন আকলিমা বেগম জানান, তিনি পাঁচতলা থেকে লিফটে করে নিচে নামার জন্য লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় বিকট শব্দ শোনেন। পরে জানতে পারেন লিফটের তার ছিঁড়ে গেছে। একই কথা জানান রহমান মিয়া নামে এক রোগী। তিনি নিচতলা থেকে চারতলায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

এ ঘটনার পর হাসপাতালের লিফট ইনচার্জসহ কর্মচারীরা মেরামত করার চেষ্টা করছেন। তবে তারা লিফটটি সচল হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আর সচল হলেও কতক্ষণ চলবে, তা নিয়েও শঙ্কা তাদের। ফলে একটি লিফট দিয়ে শত শত মুমূর্ষু রোগী ও বয়স্ক নারী-পুরুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফট ইনচার্জ মোজাম্মেল হক বলেন, লিফট সচল করার চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তার ছিঁড়ে বিকল রমেকের লিফট, ভোগান্তিতে রোগীরা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত