সংবাদ
সংবাদ

‘বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

‘বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না’

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না, যিনি পলাতক-যিনি স্বৈরাচার তিনি বিশ্বাস করেন। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছে এবং জনগণের ভালোবাসা নিয়েই সব অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে।

মঙ্গলবার দুপুর দেড়টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে আয়োজিতব্য জনসভাস্থল পরিদর্শনে তিনি সেখানে যান।

বিগত দিনের সহিংসতার প্রসঙ্গ টেনে ডা. এ জেড এম জাহিদ বলেন, কারা আগুন সন্ত্রাস করছে, কারা এমপির বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, তারা লাশের রাজনীতি করে, ইতিহাস বলে। হাসপাতালে আগুন দেয়, ধর্মীয় প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়- এই আগুনের ইতিহাস হচ্ছে ওই যে নিষিদ্ধ ঘোষিত যে দল, তাদের ইতিহাস। তারা ৭২ সাল থেকে এই কাজ করে আসছে বলেও তিনি মন্তব্য করেন।

বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১৪০০ মানুষকে হত্যা করেছে। প্রায় ৩০ হাজারের অধিক মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করেছে। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। দেশের মানুষ এই ত্যাগ ও বঞ্চনার ইতিহাস ভুলে যায়নি বলে তিনি জানান।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, তারা আবারও সেই পুরনো কায়দায় গায়ের জোরে একদম কর্তৃত্ববাদী এই শাসন ব্যবস্থা শুধু নয়, নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে। জনগণ কিন্তু মুখিয়ে আছে-১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণ যেমন জবাব দিয়েছে, ইনশাআল্লাহ এ দেশের মানুষ জানে গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে ধরে রাখতে হয়, দেশের সার্বভৌমত্ব কীভাবে অক্ষুণ্ন রাখতে হয়।

ভবিষ্যৎ ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করে মন্ত্রী বলেন, আগামী দিনে যারা দিবা স্বপ্ন দেখছে, যারা আসামি হয়ে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করছে তাদেরকে কীভাবে রুখে দিতে হয় এদেশের মানুষ জানে।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। এছাড়াও জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‘বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না’

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত