সংবাদ
সংবাদ

ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ছবি : সংগৃহীত

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এই পরোয়ানা জারি করেন। বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় আদালত এ আদেশ দেন।

ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে ২০১৮ সালে মানহানির অভিযোগে মামলাটি করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশিত হয়নি।

এই আদেশের আগে গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তারও আগে, গত ১৭ অক্টোবর তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। ওই সময় আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান যে ধ্রুব রাঠির বাড়ি তালাবদ্ধ ছিল। এরপর আদালত হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন।

আইনি প্রক্রিয়ার মধ্যেই ধ্রুব রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে তিনি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন এবং দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। দীর্ঘদিন ধরে চলমান এই আইনি জটিলতায় এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি হওয়ায় বিষয়টি নতুন মোড় নিয়েছে।

আদালত উল্লেখ করে, এই মামলায় ধ্রুব রাঠির উদ্দেশ্যে প্রথম সমন পাঠানো হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে। মূলত ২০১৮ সালে বিকাশ পাণ্ডের দায়ের করা মানহানির অভিযোগের ভিত্তিতে মামলাটি পরিচালিত হচ্ছে। অভিযোগ অনুযায়ী, ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিকাশ পাণ্ডের বিরুদ্ধে একটি ভিডিও আপলোড করার পরই এই মামলা দায়ের করা হয়। এখন আগামী ৩ ডিসেম্বরের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট পক্ষগুলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত