সংবাদ
সংবাদ

স্থানীয় নির্বাচন নিয়ে ৬৩ দলের সঙ্গে ইসির সংলাপ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

স্থানীয় নির্বাচন নিয়ে ৬৩ দলের সঙ্গে ইসির সংলাপ
ছবি : সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত ও নতুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সংলাপে অংশগ্রহণের জন্য মোট ৬৩টি রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ইসি।

মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই কমিশনের এই উদ্যোগ।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই সংলাপ হবে উল্লেখ করে ইসির সচিব জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশন ইতিমধ্যে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি বিস্তারিত তালিকা ও রোডম্যাপ প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের স্থানীয় সরকার নির্বাচন মোট পাঁচটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টিতে, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টিতে, চতুর্থ ধাপে ৮১৩টি এবং সর্বশেষ পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের শুরুতেই ভোটের উৎসব শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন এই সংলাপকে স্থানীয় সরকার নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। কমিশন আশা করছে, সংলাপে অংশগ্রহণকারী ৬৩টি রাজনৈতিক দলের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন করতে মাঠ পর্যায়ের প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচন নিয়ে ৬৩ দলের সঙ্গে ইসির সংলাপ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত