কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক পাঁচটার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে কারাগারের মূল ফটকের (আরপি গেট) সামনে ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শীতের পোশাক পরা তিনজন চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছুড়ে শহরের হাউজিং এলাকার দিকে চলে যান।
কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল ইসলাম জানান, এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন