সংবাদ
সংবাদ

সিলেট সীমান্তে নজরদারি জোরদার, ড্রোন ও সার্চলাইট ব্যবহার বিজিবির

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

সিলেট সীমান্তে নজরদারি জোরদার, ড্রোন ও সার্চলাইট ব্যবহার বিজিবির
ছবি: সংবাদ

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানো এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ ঠেকাতে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রীকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রমও বাড়ানো হয়েছে।

সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হচ্ছে। এ ছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযানসহ এটিভির মাধ্যমে টহল চলছে। এসব উদ্যোগ সুনামগঞ্জসহ পুরো সিলেট সীমান্তের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানানো হয়েছে।

চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য আটক এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।

বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্ত এলাকার মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কোনো তৎপরতার তথ্য দিয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে সহযোগিতা করছেন। অপরাধ দমন ও সীমান্ত সুরক্ষায় জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে বিজিবি।

সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের কার্যক্রম ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে চলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিলেট সীমান্তে নজরদারি জোরদার, ড্রোন ও সার্চলাইট ব্যবহার বিজিবির

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত