মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘাত বাধে। এতে সেলিম (৪৫) নামের একজন নিহত হয়েছেন; তার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। এ ছাড়া মো. আলমগীর হোসেন (৪০) নামের আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অনেক চেষ্টা চালিয়েও নিখোঁজ আলমগীরের কোনো সন্ধান পায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এলাকার নিয়ন্ত্রণ নিতে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে আবারও সংঘাত শুরু হয়, যা চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মো. সেলিমকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অভিযুক্ত দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ফের হামলা ও মামলার ভয়ে এলাকার অনেক পুরুষ গ্রাম ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন