সংবাদ
সংবাদ

মাটিবোঝাই লাটা হাম্বারের চাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

মাটিবোঝাই লাটা হাম্বারের চাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংবাদ

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবোঝাই শ্যালোমেশিনচালিত অবৈধ যানবাহন ‘লাটা হাম্বার’-এর চাকায় পিষ্ট হয়ে তাসফিয়া ফারিহা (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সম্রাট (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।

নিহত তাসফিয়া প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের ছটেঙ্গাপাড়ার খবির হোসেনের মেয়ে। আহত সম্রাট একই গ্রামের আবদুল গফুরের ছেলে।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল নয়টার দিকে মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে স্কুলে যাচ্ছিল ফারিহা। কালা মসজিদের কাছে পৌঁছালে জীবননগর থেকে আসা মাটিবোঝাই দ্রুতগতির একটি অবৈধ যানবাহন বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ফারিহা যানবাহনের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় সাইকেলচালক সম্রাটের হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

ঘটনার পরপরই মাটিবোঝাই যানবাহনের চালক ও সেখানে থাকা অন্যরা পালিয়ে যান। যানবাহনটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


মাটিবোঝাই লাটা হাম্বারের চাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবোঝাই শ্যালোমেশিনচালিত অবৈধ যানবাহন ‘লাটা হাম্বার’-এর চাকায় পিষ্ট হয়ে তাসফিয়া ফারিহা (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সম্রাট (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।

নিহত তাসফিয়া প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের ছটেঙ্গাপাড়ার খবির হোসেনের মেয়ে। আহত সম্রাট একই গ্রামের আবদুল গফুরের ছেলে।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল নয়টার দিকে মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে স্কুলে যাচ্ছিল ফারিহা। কালা মসজিদের কাছে পৌঁছালে জীবননগর থেকে আসা মাটিবোঝাই দ্রুতগতির একটি অবৈধ যানবাহন বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ফারিহা যানবাহনের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় সাইকেলচালক সম্রাটের হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

ঘটনার পরপরই মাটিবোঝাই যানবাহনের চালক ও সেখানে থাকা অন্যরা পালিয়ে যান। যানবাহনটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত