সংবাদ
সংবাদ

চুয়াডাঙ্গায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন


প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

চুয়াডাঙ্গায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন
ছবি: সংবাদ

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি ঢেরা রাস্তার মোড়ে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে তিনি বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলেছেন এবং সেখানে আগুন দিয়েছেন। বিষয়টি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর থানার ওসিকে প্রাথমিকভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করার কাজ চলছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


চুয়াডাঙ্গায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি ঢেরা রাস্তার মোড়ে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে তিনি বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলেছেন এবং সেখানে আগুন দিয়েছেন। বিষয়টি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর থানার ওসিকে প্রাথমিকভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করার কাজ চলছে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত