সংবাদ
সংবাদ

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা


প্রতিনিধি, পঞ্চগড়
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা
ছবি: সংগৃহীত

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রার পারদ, বাড়ছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে বিশেষ করে বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত শীতের অনুভূতি থাকছে সবচেয়ে বেশি।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল নয়টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগে গতকাল শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হয়। তবে সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে ঝলমলে রোদের দেখা মিলছে। দিনে সূর্যের তাপ থাকায় তাপমাত্রা ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভোরবেলা কাজে বের হওয়া পাথরশ্রমিক, চা-শ্রমিক ও দিনমজুরদের দুর্ভোগ বেড়েছে। তীব্র শীতের কারণে তাদের স্বাভাবিক কর্মজীবনে ছন্দপতন ঘটছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শনিবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রার পারদ আরও কমে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রার পারদ, বাড়ছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে বিশেষ করে বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত শীতের অনুভূতি থাকছে সবচেয়ে বেশি।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল নয়টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগে গতকাল শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হয়। তবে সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে ঝলমলে রোদের দেখা মিলছে। দিনে সূর্যের তাপ থাকায় তাপমাত্রা ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভোরবেলা কাজে বের হওয়া পাথরশ্রমিক, চা-শ্রমিক ও দিনমজুরদের দুর্ভোগ বেড়েছে। তীব্র শীতের কারণে তাদের স্বাভাবিক কর্মজীবনে ছন্দপতন ঘটছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শনিবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রার পারদ আরও কমে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত