সংবাদ
সংবাদ

মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ


প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা ও আমজোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জলুষা ও আমজোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার (২৮ নভেম্বর) সকালে দুই গ্রামের মাঝামাঝি ‘জনতা বাজার’ এলাকায় আমজোড়া গ্রামের নূরে আলম ওরফে জিকুর একটি দোকানঘর ভেঙে ফেলেন জলুষা গ্রামের নুরুজ্জামান। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী ধর্মপাশা ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে হাসপাতালে রেখে বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফজলে রাব্বি রাজিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের মধ্যনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা ও আমজোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জলুষা ও আমজোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার (২৮ নভেম্বর) সকালে দুই গ্রামের মাঝামাঝি ‘জনতা বাজার’ এলাকায় আমজোড়া গ্রামের নূরে আলম ওরফে জিকুর একটি দোকানঘর ভেঙে ফেলেন জলুষা গ্রামের নুরুজ্জামান। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী ধর্মপাশা ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে হাসপাতালে রেখে বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফজলে রাব্বি রাজিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত