সংবাদ
সংবাদ

অসংগতিপূর্ণ বক্তব্য, ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

অসংগতিপূর্ণ বক্তব্য, ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. ইরফান খান। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রথম দফায় পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে সুইডেন আসলাম বিভিন্ন সময়ে অসংগতিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো সন্তোষজনক তথ্য দেননি। জিজ্ঞাসাবাদে পাওয়া একটি মোবাইল ফোন নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধারের জন্য আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

রিমান্ড আবেদনে বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে বিরোধের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। পুলিশের ভাষ্য, ওই বিরোধের কারণে নিহত নঈম আহমেদ টিটন চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে এই ইজারা বিরোধ এবং সুইডেন আসলামের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া অপরাধজগতের একটি নেটওয়ার্ক পরিচালনা এবং অতীতের একাধিক হত্যা, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলার প্রসঙ্গও আবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে তেজগাঁও থানার মাহমুদুল হক খান গালিব হত্যা মামলায় ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির সূত্র ধরে সুইডেন আসলামের সংশ্লিষ্টতার অভিযোগও তদন্তের আওতায় আনা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী নঈম আহমেদ টিটনকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গত ২২ নভেম্বর দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টাকালে পুলিশ সুইডেন আসলামকে গ্রেফতার করে এবং পরদিন ২৩ নভেম্বর আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

অসংগতিপূর্ণ বক্তব্য, ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত