সংবাদ
সংবাদ

নতুন লেখা

হাসান কল্লোল-এর নতুন পাঁচটি কবিতা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

হাসান কল্লোল-এর নতুন পাঁচটি কবিতা

হাসান কল্লোল-এর নতুন পাঁচটি কবিতা

রাতের কাগজে একটি যুথবদ্ধ কবিতা

বিনিদ্র  সুন্দর ইমন রাগের পাশে

সমুদ্রের সুর জেগে আছে

তোমার অতন্দ্রিলা চোখে

আমি বুনে দেই নীল রঙা ঢেউ!

রাতের কড়ানড়া ধীরে ধীরে বুনছে

শীতের নকশিকাঁথা

আমরা কি ভেসে যাবো অবাধ বেনো জলে?

জল বুঝি ঘুডির সুতোর মতো উডে যায়

ভেসে যায় প্রতীচীর প্রেমে!

প্রেম নয় ভালোবেসে আমাকে জাগিয়ে রেখে

ছাই রঙা বেদনার সাথে

কী কথা বলেছো নীলকণ্ঠি?

তোমার ভেতরে গভীর রাতের ভেজা

মৃত্তিকায় সুন্দরের উদ্ভাষণ!

আহা সজনের সবুজ চারা, শিশু কৃষ্ণচূড়া

তোমরা কি সারাজীবন

রয়ে যাবে, হয়ে এক না-লেখা চিঠি!

ভোরের আজানের আগে প্রার্থনায় বসে

যে হিরক পেলে অবোধ বালক

তুমি তার আলো হাতে

লবণের গন্ধ মেখে  প্রতীক্ষায়

শুয়ে থাকো অনন্তকাল।

এখানে এখন কমলা রঙের বৃষ্টি হচ্ছে

আর ইচ্ছে হচ্ছে ভিজে যাই, প্লাবিত ধারায় তোমাকে

সাথে নিয়ে চলে যাই

হাওড়ের একতারা বাউলের কাছে।

গলে যাই বরফ নদ

নীল শাড়ি তুমি উডিয়েছো আকাশে

তাই আকাশটা আজ আর দেখা যাচ্ছে না

আমি চাইও না প্রতিদিনের একই আকাশের ফ্যাকাশে রঙ

তারচে তুমি ছডিয়ে দাও তোমার নীল  রঙা উদ্ধত  মায়বী শাড়ি

আমি তার আঁচলে একটু বেদনা মুছি!

আমার গাঢ কষ্টের কালচে কান্না

তোমার চোখে রেখে শুকিয়ে দাও

হে আমার দুরদেশি মানবী ঈশ্বর!

তোমার শাড়ির অন্তরালে এক স্নিগ্ধ মাটির পিলসুজ আছে

বরফের শীতলতা ভেঙে আমি শুধু তার কাছে যাব!

তোমার তাঁবুর ভেতরে যে নান্দনিক নার্স বাস করে 

আমি তার শুশ্রূষা নেবো...

আমি তোমার কণ্ঠনালীতে আলতো আঙুল ছোঁবো

তোমাকে ছোঁবো না—

আমি জন্ম থেকে পঙ্গু এক অন্ধ সকাল!

তোমার  শরীর বেয়ে ওঠে সুর্যোদয়, বৃষ্টি 

হেমন্তের কুয়াশারা তোমারি শিরদাডা বেয়ে নামে! 

বহু দুর থেকে আমি বরফের রুপালি পর্দা সরিয়ে 

শেষবেলায় পাওয়া এক মুল্যবান টিকেট কিনে শীতল

অগ্নি দেখি আর দেখে যাই

গলে যাই বরফ নদ!

প্রতীচী আমি এসেছি তোমার  নতুন এক সেন্টিক ত্রিস্তান!!  

আমাদের একজন কবি নজরুল আছেন

(নজরুল বর্ষ উপলক্ষে কবিতা)

আমাদের গ্রামে একজন দুখী নজরুল আছেন!

আমাদের বাগানে একজন নজরুল সুকণ্ঠি পাখি আছেন!

আমদের কবিতা পাড়ায় দুপুরের রোদে এক বিদ্রোহী নজরুল হেঁটে বেড়ান

আর সব তরুণ-যুবক তার সাথে গল্প করে পুরাতন-নষ্টকে উপড়ে ফেলার!

বিকেলের  ঘোলা আলোয় তিনি যখন

বটের তলায় বসেন তখন ঝুরি বেয়ে নামে সুর্ষোদয়ের উল্লাস

ছডিয়ে যায় দিগন্তে বাস করা সর্বহারার উঠোন অবধি

সবাই যাকে বিপ্লবী কবি ডাকে আমি তো তাঁর মতো 

শান্ত-মানবিক-সাম্যকামী-প্রেমিক আর কাউকে দেখি না!

রাত গভীর হলে তিনি এসে আমায় গোপনে অভিমানী কণ্ঠে বলেন—

আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিধুর ধূপ।

তারপর চলে যান করুণ বাঁশি বাজাতে বাজাতে অভাবী প্রাণের  ঠিকানায়!

আজও কদম ফোটে

বরষা ঘন হলে সকালের চায়ে আর

মিশাই না দুধ! গাঢ় একাকীত্ব তার ছাতার নিচে আমাকে লুকিয়ে রেখে

ভেজা চুল, ভেজা বুক-পিঠ মুছিয়ে বলে: হাওড়ে আসে না এমনকালে

ষাটের বালক! কিছুটা তো অভিজ্ঞ হয়েছ নিশ্চয়ই; 

যদিও চুলগুলো খুব একটা বুদ্ধিতে পাকেনি!

চালাকি তেমন জানি না তবুও বুদ্ধিহীন হয়ে 

এতটা বরষা অল্প অল্প ভিজে এসেছি  

পুবাল মেঘের সাথে সখ্যে—

এই বিরাণ ঘাটে!

আঘাটের পচা মাছের রক্ত আর গলিত ঘ্রাণে  

আজও কদম ফোটে কিশোরীর স্বপ্ন-ধোয়া হাতে!

মাছেদের স্কুলে এই তুমুল বৃষ্টিতে

আনন্দে থাকার কোনো ক্লাসে কী শেখায়

বুড়ো মৎস্য অবতার,

অঝোর বরষায় তার সাথে আমাদের

দেখা হওয়া খুব দরকার!

ডিসটোপিয়া ফুল 

পাতাকে ফুল ভেবে বহুকাল কাটিয়েছি!

প্রিয়জনের হাতে দিয়েছি তুলে

সেও দীঘির মতো চোখের পাতায় ভাসিয়েছে তরতাজা আশ্বাসের ডিঙি!

কবে শেষ ওপারে গেছি ফড়িং ধরা

বালিকার সাথে—

ফুরিয়েছে আমাদের সত্য ভাবনার যুগ

এই পোস্ট ট্রুথ কালে যখন ধ্রুপদী

সত্য বলে  কিছু নেই

একই সংগে যখন দুই

মানুষ বা নদ কিংবা গাছ পরপর বিপরীত ভাবনাকে ছড়িয়ে

দিব্যি সঠিক চিন্তকের মেডেল পেতে পারে

আর ঘৃণার প্রকাশ পেয়েছে নতুন

মাত্রা কেননা এর নিষ্পত্তিতে মঞ্চায়িত

টু মিনিটস হেইট পাচ্ছে করতালি

মানে গালি আর বিয়ের মঞ্চ দুটোই

তুমুল সামাজিক

তখন যাত্রা শুরু করা বেশ কঠিন;

একথা তো মগজে ভাসবেই

পৃথিবী একটা যাত্রাবিরতির

স্টেশন মাত্র, আমি তার সেকেন্ড ক্লাসের টিকেটধারী যাত্রী কেবল!

লোকবল সব হারিয়ে তাই তোমাকে অবশেষে বাগান বিলাসের লালপাতা আবার দিলাম

আর জানিয়ে দিলাম ফুল নয়

মৃত পাতা দিলাম রমণী

মৃত পাতা!

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

হাসান কল্লোল-এর নতুন পাঁচটি কবিতা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত