সংবাদ
সংবাদ

উখিয়া ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র

বাকী বিল্লাহ
বাকী বিল্লাহ
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

উখিয়া ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র
ছবি : সংবাদ

  • সাত মাসে গ্রেপ্তার ২১৭, ৭৪ জনই সন্ত্রাসী গ্রুপের

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের হাতে সাব-মেশিনগান, পিস্তল, রিভলবার, একনালা বন্দুক ও শুটারগানসহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৮) সদস্যরা গত প্রায় সাত মাস ধরে টানা অভিযান চালিয়ে ২১৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে ৭৪ জনই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য।

  • মামলার পরিসংখ্যান ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার

এপিবিএনের এক গোপন প্রতিবেদন থেকে জানা গেছে, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সম্প্রতি একাধিক অভিযান চালানো হয়েছে এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে টানা অভিযান চালিয়ে ২১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথকভাবে ৯২টি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে আটটি অস্ত্র মামলায় ১১ জন, ৪৩টি মাদক মামলায় ৪৯ জন, নয়টি হত্যা মামলায় ২৮ জন, ১০টি অপহরণ মামলায় ১৯ জন এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। এছাড়া ডাকাতি, চুরি, ওয়ারেন্টভুক্ত, এজাহারনামীয় ও সন্দেহজনক আসামিসহ অন্যান্য অপরাধে আরও ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার ৩৯ জন, আরএসওর সেকেন্ড ইন কমান্ডসহ ১৮ জন, সশস্ত্র সংগঠন ইসলামী মহাজের প্রধানসহ তিনজন এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের ১৪ জন রয়েছে।

  • অবৈধ অস্ত্র ও ইয়াবা উদ্ধার

সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে চলমান বিশেষ অভিযানে একটি সাব-মেশিনগান, একটি পিস্তল, ১০টি ওয়ান শুটারগান, দুটি একনালা বন্দুক, একটি রিভলবার, ৩৬ রাউন্ড গুলি, ২৪টি গুলির খোসা, একটি ওয়াকিটকি সেট ও ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে একাধিক গ্রুপ রয়েছে এবং এসব গ্রুপ ক্যাম্প এলাকায় নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে।

তারা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও মানবপাচারসহ নানা অপরাধ করে লাভবান হচ্ছে। এজন্য তারা নিজেদের কাছে অত্যাধুনিক অস্ত্র রেখে প্রতিপক্ষের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। মাদকবিরোধী অভিযানে এই চক্রের কাছ থেকে দুই লাখ ৫৯ হাজার ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ও মাদক বিক্রির টাকাও উদ্ধার করা হয়েছে।

  • অপহরণ উদ্ধার ও হত্যাকাণ্ডের চিত্র

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশ এলাকায় প্রায়ই অপহরণ এবং নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটে। এপিবিএনের অভিযানে অপহরণের পর ৭৮ জন ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এপিবিএন সদর দপ্তর থেকে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসীদের একাধিক গ্রুপ ও উপগ্রুপ রয়েছে, যার মধ্যে সশস্ত্র ও নিরস্ত্র উভয় গ্রুপ তৎপর।

এদের মধ্যে কেউ সমুদ্রপথে ডাকাতি, কেউ মাদকের রুট নিয়ন্ত্রণ এবং কেউ মানবপাচার নিয়ে আধিপত্য বিস্তার করে, যার ফলে রোহিঙ্গাদের মধ্যে অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। এপিবিএনের একজন সিনিয়র অফিসার জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আড়াইশোর বেশি অর্থাৎ ২৫৬টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৮ এপিবিএন এলাকায় ৯৪টি, ১৪ এপিবিএন এলাকায় ১০৭টি এবং ১৬ এপিবিএন এলাকায় ৫৫টি হত্যাকাণ্ড ঘটেছে।

এভাবে ক্যাম্প এলাকায় একের পর এক হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকপাচারসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে এবং এসব অপরাধ দমনে এপিবিএনের টিম যৌথ টহলসহ নানা তৎপরতা অব্যাহত রেখেছে।

  • সমন্বয়, অপপ্রচার ও ক্ষোভ

এপিবিএনের কর্মকর্তারা জানান, উখিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্প এলাকায় কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করছেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর কৌশলসহ নানা উদ্যোগ নিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে।

তবে অভিযোগ রয়েছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালানোর পরও একটি মহল উল্টো এপিবিএনের সিনিয়র ও সৎ অফিসারদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এতে যারা কাজ করে না, বরং তারাই লাভবান হচ্ছে এবং ইয়াবা ব্যবসাসহ অন্যান্য অবৈধ কার্যক্রম থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

এ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত অনেকের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কোনো কোনো পুলিশ কর্মকর্তা মন্তব্য করেছেন, কাজ করলে বদনাম, না করলে মিলেমিশে ভালো থাকা যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

উখিয়া ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত