চীন সরকারের বিশেষ আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশ্যে রওনা হয়।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, প্রাথমিক এই প্রতিনিধি
দলটির নেতৃত্ব দিচ্ছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর
উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী,
নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, প্রখ্যাত সংগীতশিল্পী
বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল,
মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান,
মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহেম্মেদ,
মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।
প্রতিনিধি দলের মূল নেতৃত্বে থাকা বিএনপি মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৯ এপ্রিল বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা
গেছে। সেখানে তিনি প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ
নেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে
চীন সরকারের এই আমন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট
বিষয়, উন্নয়ন এবং রাজনৈতিক সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন