সংবাদ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:০১ পিএম

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও এক সদস্য। টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে নতুন এই মুখ যুক্ত হলো।

অ্যাডভোকেট আহমেদ আযম খান টাঙ্গাইল-৮ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলীয় রাজনীতির পাশাপাশি একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবেও তার বিশেষ পরিচিতি রয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ এই পদে তাকে অন্তর্ভুক্ত করায় টাঙ্গাইলসহ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও এক সদস্য। টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে নতুন এই মুখ যুক্ত হলো।

অ্যাডভোকেট আহমেদ আযম খান টাঙ্গাইল-৮ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলীয় রাজনীতির পাশাপাশি একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবেও তার বিশেষ পরিচিতি রয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ এই পদে তাকে অন্তর্ভুক্ত করায় টাঙ্গাইলসহ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত