সংবাদ

বাণিজ্য সম্ভাবনায় চীনে ঢাকা চেম্বার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

বাণিজ্য সম্ভাবনায় চীনে ঢাকা চেম্বার
৬ষ্ঠ গুয়াংজু সোর্সিং ফেয়ারে অংশ নেয় ডিসিসিআই প্রতিনিধিরা

নতুন বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার খোঁজে চীন সফর করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধিদল। চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে এই দলটি গুয়াংজু সোর্সিং ফেয়ারে যোগ দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ৬ষ্ঠ গুয়াংজু সোর্সিং ফেয়ারে অংশ নেয় ডিসিসিআই প্রতিনিধিরা। সেখানে আয়োজিত বিটুবি ম্যাচমেকিং সেশনে প্রায় ১৫০টি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত তথ্য বিনিময় করেন তারা। খাতগুলোর মধ্যে ছিল- হার্ডওয়্যার ও টুলস, অটোমোবাইল, মোটরসাইকেল ও আনুষঙ্গিক পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি এবং ভবন ও নির্মাণ সামগ্রী।

মেলায় আয়োজিত সাপ্লাইচেইন বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা সভায় রাজিব এইচ চৌধুরী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক অংশীদারিত্ব রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন- সব মিলিয়ে এই সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে।

তিনি জানান, ২০২৫ অর্থবছরে দুই দেশের মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৮ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ আমদানি করেছে ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং রপ্তানি করেছে ৬৯৪ দশমিক ৪৯ মিলিয়ন ডলার।

চীনা উদ্যোক্তাদের টেক্সটাইল, যান্ত্রিক সরঞ্জাম, রাসায়নিক পণ্য, ধাতু, প্লাস্টিক, খনিজ ও উদ্ভিজ পণ্যখাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডিসিসিআইয়ের এই নেতা।

আলোচনা সভায় পলি জিনহান এক্সিবিশন ও পলি ইভেন্টসের পরিচালক নিকোল ফ্যান বলেন, চীন ও বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন রচনায় এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে আরও বেশি বাংলাদেশি উদ্যোক্তা এই সোর্সিং ফেয়ারে অংশ নেবেন।

নিকোল ফ্যান জানান, এই মেলার মাধ্যমে বাংলাদেশি ক্রেতারা চীনের বৃহৎ সরবরাহকারী নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি নতুন সহযোগিতার সুযোগ খুঁজে পাবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বাণিজ্য সম্ভাবনায় চীনে ঢাকা চেম্বার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত