বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ব্যস্ত সময় পার করছেন একাধিক সিনেমা ও ওটিটি প্রজেক্ট নিয়ে। এরইমধ্যে তিনি দুটি সিনেমার কাজ প্রায় শেষ করেছেন এবং নতুন একটি ওয়েব ফিল্মেও কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন।
পরিচালক
সাইফ চন্দন নির্মিত ‘মালিক’ সিনেমার কাজ প্রায় শেষের
দিকে। এতে মিমের বিপরীতে
অভিনয় করছেন আরিফিন শুভ।
অন্যদিকে
আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’ সিনেমার
শুটিং বর্তমানে চলছে, যেখানে তার সহশিল্পী শরীফুল
রাজ। এর পাশাপাশি ওটিটি
প্ল্যাটফর্মের জন্য নির্মিত ‘লাইফ
লাইন’ নামের একটি ওয়েব ফিল্মের
কাজও শেষ করেছেন মিম।
কাজী আজাদ পরিচালিত এই
প্রজেক্টে তাকে দেখা যাবে
একজন চাকরিজীবী সাধারণ মেয়ের চরিত্রে। সিনেমা ও ওয়েব ফিল্মের
বাইরে ব্র্যান্ড কার্যক্রম নিয়েও ব্যস্ত সময় কাটে এই
অভিনেত্রীর।
২০১৬
সাল থেকে তিনি লাক্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর
হিসেবে কাজ করছেন। এছাড়াও
আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০২২ সাল থেকে
ইউনিসেফ-এর অ্যাম্বাসেডর হিসেবেও
দায়িত্ব পালন করছেন মিম।
কাজ
প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘লাইফ
লাইন’ ওয়েব ফিল্মটির গল্প
ও চরিত্র তার কাছে ভীষণ
ভালো লেগেছে। একজন সাধারণ মেয়ের
ভিন্নধর্মী জীবনের গল্প এতে উঠে
এসেছে এবং নির্মাতা বেশ
যত্ন নিয়ে কাজটি সম্পন্ন
করেছেন।
তিনি আরও জানান, ‘মালিক’ সিনেমার কাজ প্রায় শেষ, আর ‘জীবন অপেরা’র শুটিং চলছে। এর আগে শরীফুল রাজের সঙ্গে তার অভিনীত পরাণ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় ‘জীবন অপেরা’ নিয়েও তার প্রত্যাশা অনেক বেশি। গল্প ও নিজের চরিত্র—দুটোই তার কাছে বিশেষভাবে পছন্দ হয়েছে বলেও জানান এই অভিনেত্রী।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন