সংবাদ

কাজে ফিরলেন দীঘি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

কাজে ফিরলেন দীঘি

ঢাকাই চলচ্চিত্রের তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আবারও ব্যস্ত হয়ে উঠেছেন নতুন সিনেমার শুটিং নিয়ে। তার অভিনীতবিদায়সিনেমার শুটিং নতুন করে শুরু হয়েছে, কিছুদিন বিরতির পর আবার ক্যামেরার সামনে ফিরেছেন এই অভিনেত্রী।

সিনেমাটির প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর নির্মাতা মেহেদী হাসান হৃদয় অন্য একটি প্রজেক্টে ব্যস্ত থাকায় শুটিং সাময়িকভাবে বন্ধ ছিল। সম্প্রতি সেই কাজ শেষ করে আবার শুরু হয়েছেবিদায়এর শুটিং। শুটিং সেট থেকে ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ফারুক আহমেদ। নতুন লুক চরিত্রে দীঘির উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নায়িকা চরিত্রে নিয়মিত কাজ করছেন দীঘি। একের পর এক নতুন সিনেমায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি।

বিদায়সিনেমাটিও তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিনেমায় দীঘির সঙ্গে আরও অভিনয় করছেন বাপ্পারাজ আলীরাজ-এর মতো অভিজ্ঞ শিল্পীরা। সিনিয়রদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, দ্রুত শুটিং শেষ করে মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারেবিদায় ফলে ঈদের সিনেমার তালিকায় দীঘির নতুন উপস্থিতি ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কাজে ফিরলেন দীঘি

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত